শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৭ পিএম, ২০২২-০৫-২৯
মোঃ জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে পেট্রোল ঢেলে সাবেক স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের বিভিন্ন তথ্য আনুষ্ঠানিক ভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তুলে ধরেন দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সালাম। রবিবার সকাল ১১টায় দুমকি থানার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য বলেন, গত ২৭মে রাত আনুমানিক দেড়টায় পাংগাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইতি বেগম (২৫) নামে এক নারীকে ঘুমন্ত অবস্থায় পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে হত্যা করা হয়। এ ঘটনার সংবাদ পেয়ে দুমকি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় আলামত জব্দ করে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেন। পটুয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাইনুল হাসান ও শাহেদ আহমেদ চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ইতি বেগমের হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে দুমকি থানা নিয়মিত মামলা দায়ের করেন। ঘটনার পর বাদী ও সাক্ষীদের বক্তব্য অনুসারে ঘটনায় জড়িত আসামি গ্রেফতারে দুমকি থানা পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান শনাক্তের চেষ্টা করেন। আসামি গ্রেফতারের বিশেষ টিম গঠন করে কুষ্টিয়া জেলা পুলিশের সার্বিক সহায়তায় দুমকি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুল আলম ও মিরপুর থানা কুষ্টিয়ার একটি চৌকস দল গত ২৮ মে মিরপুর কলেজ রোড এলাকা থেকে এজাহারনামীয় আসামি মোঃ আব্দুল জলিল, পিতা- নুর আলী, হাসপাতাল রোড, থানা - মিরপুর পৌরসভা, জেলা কুষ্টিয়া থেকে গ্রেফতার করেন। তাকে পটুয়াখালী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।এসময় দুমকি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুল আলমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited