শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪৮ পিএম, ২০২২-০৭-২১
উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইল পৌর এলাকার দুর্গাপুরে নির্মাণাধীন রেললাইনের পাশের খাল থেকে সদ্যভূমিষ্ট নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাক ঠোকরানো মরদেহটি বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার করা হয়। এর আগে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় নবজাতকের লাশ দেখতে পান খালপাড়ের গৃহবধূ নিপা বেগম। এ সময় মৃত নবজাতকটিকে কাক ঠুকরিয়ে খাচ্ছিল। তার পিঠের অনেকখানি খেয়ে ফেলেছে কাকটি। খালের মধ্যে একটি কাঠেরগুড়ির ওপর নবজাতকের মরদেহ রাখা ছিল। বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে আশেপাশের লোকজন ফুটফুটে নবজাতককে দেখতে ভিড় করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয় লোকজন জানান, ছেলে সন্তান নবজাতকটি সদ্যভূমিষ্ঠ বলে মনে হয়েছে। মঙ্গলবার রাতের যে কোনো সময় নবজাতকটি কে বা কারা ফেলে দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, নবজাতকটির বয়স প্রায় আটমাস। কারো হয়ত অবৈধ সন্তান এখানে ফেলে দিয়েছে। এমন নিষ্ঠুর ও অমানবিক ঘটনার ধিক্কার জানিয়েছেন সবাই। সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহ নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited