শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৪ পিএম, ২০২৩-১১-২০
মো: শরীফ ভূইয়া, রূপগঞ্জ,নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণবাগ এলাকায় গুতিয়াব মৌজায় হিন্দু সম্প্রদায়ের দুই ভাই শ্রীকান্ত সরকার ও বিকাশ সরকারের পৌনে ১০ শতাংশ পৈত্রিক বসত বাড়ি দখল করার পাঁয়তায় লিপ্ত রয়েছে আরিফ আহমেদ গং নামের একটি পক্ষ। অসহায় এ দুইভাই তাদের এ বসত বাড়িটি রক্ষার জন্য স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আদালতের কাছে হণ্য হয়ে ঘুরছেন। কিন্তু এখনো প্রতিকার পাননি। প্রতিপক্ষরা জমিটি দখলে নিতে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন অসহায় পরিবারটি। তবে প্রতিপক্ষ আরিফ আহমেদ দাবি করেন, জমিটি আমরা তিনজন ক্রয় সূত্রে মালিক। অথচটি জমিটি আমাদেরকে তারা বুঝিয়ে দিচ্ছেন না।
অভিযোগ সূত্রে জানা যায়, রূপগঞ্জের দক্ষিণবাগ এলাকায় গুতিয়াব মৌজায় হিন্দু সম্প্রদায়ের দুই ভাই শ্রীকান্ত সরকার ও বিকাশ সরকার পৌনে দশ শতাংশ বসত বাড়ির পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিকানা হয়ে ভোগ দখল করে আসছেন। কিন্তু একই উপজেলার আরিফ আহমেদ গংরা বেশ কিছুদিন ধরে তাদের পৌনে ১০ শতাংশ বসত বাড়ি দখলে নিতে সিমেন্টের পিলার স্থাপন করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে দেয়াল নির্মাণ করার চেষ্টা করেন। পরে এ বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে তিনি বিষয়টি আপোষ মিমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হন। শ্রীকান্ত সরকার বলেন, গত ৫ সেপ্টেম্বর সকালে আরিফ আহমেদ, আশরাফুল ইসলাম রিপন ও মো. আলামিন মিয়ার নেতৃত্বে ৫০-৬০ লোকজন দলবল নিয়ে বেআইনীভাবে আমাদের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক আমাদের দখলীয় বসত বাড়িতে সিমেন্টের পিলার স্থাপন করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। এতে আমরা বাধা দিলে তারা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে জখম করার চেষ্টা করেন। পরে আমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা আমাদেরকে বসত বাড়ি থেকে বেদখল করার হুমকি দিয়ে চলে যান। বর্তমানে স্বত্ব দখলীয় দাগে পৌনে ১০ শতাংশ সম্পত্তি বেদখল হওয়ার আশঙ্কার আতঙ্কে ভূগছি। তিনি বলেন, আরিফ আহমেদ গংরা আমার নামে চাঁদাবাজিসহ ৫টি মিথ্যে মামলা দায়ের করে নানাভাবে হয়রানী করছেন। উপায়ান্তর না দেখে আমি বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করতে বাধ্য হয়েছি। এ বিষয়ে শ্রীকান্ত সরকারের প্রতিপক্ষ আরিফ আহমেদ বলেন, আর এস পর্চায় এ জমিটির মালিক ললিত মোহন। ললিত মোহন জমিটি ঢাকার এক বাসিন্দার কাছে বিক্রি করে দেন। ওই বাসিন্দার কাছ থেকে আমি তিন শতাংশ ও আশরাফুল ইসলাম রিপন ও আলামিন মিয়া পৌনে সাত শতাংশ জমি ক্রয় করেছেন। তিনি বলেন, আমাদের জমিটি তারা বুঝিয়ে দিচ্ছেন না। উল্টো আমাদের নামে ৫টি মিথ্যে মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভূঞা জানান, দুটি পক্ষকে নিয়ে জমি সংক্রান্ত বিরোধ বিষয়ে একটি বৈঠক হয়েছিল। কিন্তু কোন সমঝোতা হয়নি। এখন উভয় পক্ষই জমিটি নিয়ে আদালতে মামলা করেছেন। আদালত এ জমিটির বিষয়ে সিদ্ধান্ত দিবেন। মামলা থাকায় আমরা এ বিষয়ে কিছুই করতে পারছি না
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নয়স্থ ১নং ও ২ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: চব্বিশের গণ-অভ্যুত্থানের আগে প্রতি বছর যে পরিমাণ মানুষ কারা হেফাজতে মারা যেতেন, সেই ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা ও বিএনপি`...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited