শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৬ পিএম, ২০২১-০৬-১৮
স্বপন কুমার দাস, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: ২১জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের প্রথম ধাপে পটুয়াখালীর দুমকি উপজেলার ০৩টি (আংগারিয়া,পাংগাশিয়া ও মুরাদিয়া) ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসন ও সাধারন সদস্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে এবং নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট দাবী করছে।
০৩টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩৯,১৩৫ জন । তার মধ্যে আংগারিয়া ইউনিয়নের পুরুষ ভোটার ৬,০৪১ জন, মহিলা ভোটার ৬,১৮২জন। মুরাদিয়া ইউনিয়নে পুরুষ ভোটার ৭১৬৫ জন, মহিলা ভোটার ৬৯২৬ জন। পাংগাশিয়া ইউনিয়নে পুরুষ ভোটার ৬৫০৫ জন, মহিলা ভোটার ৬৩১৬জন।
১ম বারের মত আংগারিয়া ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ার কারনে আংগারিয়া ইউনিয়নের প্রার্থী ও সমর্থকরা ঘরে ঘরে গিয়ে ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার প্রক্রিয়া ডেমো ব্যালট ইউনিট নিয়ে ভোটারদেরকে উৎসাহিত করেন। তবে পাংগাশিয়া ও মুরাদিয়া ইউরিয়নে পূর্বের ন্যায় ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আংগারিয়া ইউপির ৬নং ওয়ার্ডের ভোটার মো. সেকান্দার খান বলেন প্রথম বারের মত ইভিএম এর মাধ্যমে ভোট দেওয়ার জন্য প্রথমে জনগন শঙ্কিত থাকলেও সরকার এবং নির্বাচন কমিশনের প্রচারে এখন সচ্ছতা বুঝতে পেরেছি। শুধু অপেক্ষামাত্র ২১জুনের ভোট দেওয়ার জন্য। তাই এখন আংগারিয়া ইউনিয়নের সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মুরাদিয়া ইউপির ০২ নং ওয়ার্ডের সন্তোষদি এলাকার ভোটার আল-আমিন খান জানান এবারে আমি নতুন ভোটার হয়েছি তাই সুষ্ঠ ভোটের দাবী জানাচ্ছি। পাংগাশিয়া ইউপির মাও. হুমায়ন কবির জানান ভোট যুদ্ধে সকল প্রার্থীরা মাঠে নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, তিনি সুষ্ঠ ভোট চান।
আংগারিয়া ইউনিয়নের লাঙ্গল প্রতিকের প্রার্থী সুলতান আহম্মেদ হাওলাদার , নৌকা প্রতিকের প্রার্থী সৈয়দ গোলাম মর্তুজা ও আনারাস প্রতিকের প্রার্থী আ: রাজ্জাক হাওলাদার (নাসির উদ্দিন), ঘোড়া প্রতিকের প্রার্থী এস.এম শাহ-আলম, হাত পাখা প্রতিকের প্রার্থী মাও. আব্দুল হান্নান বলেন ইভিএম পদ্ধতি হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।
পাংগাশিয়া ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী গাজী নজরুল ইসলাম, অটোরিক্সা প্রতিকের প্রার্থী মো. আলমগীর সিকদার, আনারস প্রতিকের প্রার্থী এ্যাড. মজিবুর রহমান তালুকদার এবং মুরাদিয়া ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী মো. মিজানুর রহমান, অটোরিক্সা প্রতিকের প্রার্থী মো. শাহ-আলম, আনারস প্রতিকের প্রার্থী আকলিমা আক্তার আখি সহ অন্যান্য প্রার্থীরা আষাঢ়ের বৃষ্টিকে উপেক্ষা করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য প্রার্থীসহ সাধারণ জনগন সরকারের কাছে জোর দাবী জানান।
উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ এবং উপজেলা নির্বাচন ও রিটানিং অফিসার মো. শাহীন শরীফ বলেন অবাধ ও সুষ্ঠ নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited