চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

হোমনায় ঢিলেঢালা লকডাউন নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন ও পুলিশ

হোমনায় ঢিলেঢালা লকডাউন নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন ও পুলিশ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:১৩ পিএম, ২০২১-০৬-২৮

হোমনায় ঢিলেঢালা লকডাউন নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন ও পুলিশ

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন ঢিলেঢালাভাবেই পার করেছে প্রথম দিন। কাঁচাবাজার খোলা থাকলেও শপিংমলগুলোর কেউ কেউ তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে আড়ালে আবডালে ব্যবসা পরিচালনা করেছে। হোটেলগুলোও খোলা ছিল বরাবারের মতোই। পরিবহনের ক্ষেত্রে লকডাউনের শর্ত পুরোপুরি মেনে চলেছে কেবল দূরপাল্লার বাসগুলোই। স্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। রিক্সার পাশাপাশি পিকআপ, মিনি ট্রাক, সিএনজি, অটো চলাচল ছিল স্বাভাবিক। এছাড়া অতি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ বাইরে না বেরুনোর কথা বলা হলেও নানা অজুহাতেই ঘুরে বেরিয়েছে মানুষ। এসব ঠেকাতে হিমশিম খাচ্ছে প্রশাসনসহ আইনশৃঙ্খলাবাহিনী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, ’সরকারঘোষিত লকডাউন কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে উপজেলার রঘুনাথপুর, রামকৃষ্ণপুর, হোমনা সদরে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের নিয়ে তিনটি টিম কাজ করছে। ব্যবসায়ীদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিটি এলাকাতেই মাইকিং করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনকেও বলা হয়েছে। রোগী পরিবহনের যানবাহন ছাড়া অন্য কোনো গণপরিবহন রাস্তায় বের না করার জন্য বাস ও সিএনজি মালিক সমিতির লোকজনকে বলে দেওয়া হয়েছে। মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে, যা অব্যাহত থাকবে। এছাড়াও কর্মহীন হয়ে পড়া রিক্সা শ্রমিক, দিনমজুর, অতি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রশাসনের পক্ষ থেকে মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় আড়াই হাজার খাবারের প্যাকেট বিতরণ করা হবে।’  

এ ব্যাপারে বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বপালকালে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ’করোনা সংক্রমণ প্রতিরোধে আইনশৃঙ্খলাবাহিনী সকাল ছয়টা থেকে কাজ করছে। সরকার ঘোষিত এই লকডাউন কার্যকর করতে হোমনা উপজেলাকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। তিনটি মোবাইল টিম গঠন করেছি। প্রতিটি টিমে কনস্টেবলসহ একজন করে অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে আরও কঠোর হবে পুলিশ।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর