শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৯ পিএম, ২০২২-১১-২৬
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার পৌরসভাকে আধুনিক শহর ও সড়ক ভাবনা নিয়ে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শহরের বেঙ্গল কনভেনশন হলে আজ ২৬ নভেম্বর। মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান সঞ্চালনায় মৌলভীবাজার পৌরসভা ও জেলা পুলিশের যৌথ আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু নাসের মোহাম্মদ রিকাবদার। প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বক্তব্যে বলেন- শব্দদূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। এক্ষেত্রে গাড়ি চালকদের আরো সচেতন হতে হবে। অযথা হর্ন বাজানো বন্ধ করতে হবে। শহরগুলোর যানজট কমিয়ে আনতে এবং আধুনিকায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে। পরিবেশমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিয়ে দূরদর্শী চিন্তা করেন। মেট্রোরেল, পাতাল রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাঁর চিন্তার ফসল। তিনি বলেন, ২০৪১ এ বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- সরকারের বিভিন্ন বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। মৌলভীবাজার পৌরসভাকে আধুনিক শহর ও সড়ক ভাবনা নিয়ে সিলেট রেঞ্জের ডিআইজির পক্ষে একটি খসরা প্রস্তাবনার পুস্তক প্রকাশনার মোরক উম্মোচন করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited