চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:৫৪ পিএম, ২০২৩-১২-২১

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনু'র ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাংচুর করা হয়েছে। বুধবার (২১ডিসেম্বর) রাতে ১০ টার দিকে জামালপুর পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ফুলবাড়িয়ায় এ ঘটনা ঘটে। এসময় নির্বাচনী প্রচার কেন্দ্রের চেয়ার ভাংচুর করা হয় এবং চেয়ার নিয়ে যায় দুবৃর্ত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন রাত ১০ টার দিকে একদল দুবৃর্ত্ত হঠাৎ করেই পশ্চিম ফুলবাড়িয়া বউবাজার এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে আসে এবং অকথ্য ভাষায় প্রার্থীসহ সকল সমর্থকদের গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তারা সেই প্রচার কেন্দ্রের চেয়ার ভাংচুর করে ও কিছু চেয়ার সেখান থেকে নিয়ে চলে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। সরকার দলীয় নৌকা প্রতীকের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাবেক কাউন্সিলর সুরুজ্জামান, শ্রমিক লীগ নেতা আব্দুল বারেক, আমিনুর ইসলামসহ অনেকেই। জামালপুর সদর থানার এসআই মাজাহার ইসলাম বলেন, নির্বাচনী প্রচার কেন্দ্রে ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। কারা এ কাজের সাথে জড়িত তদন্ত করে তাদের সনাক্ত করার চেষ্টা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম রেজনু। তিনি এ ন্যক্যার জনক ঘটনার নিন্দা জানান এবং তার কর্মী সমর্থকদের কোন গন্ডগোলে না জড়িয়ে ধৈর্যের সাথে নির্বাচনী প্রচার করতে আহবান করেন।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর