চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাজধানীর ৫৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের মহানুভবতা : ৭ হাজার পরিবার পেলো ঈদ উপহার

রাজধানীর ৫৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের মহানুভবতা : ৭ হাজার পরিবার পেলো ঈদ উপহার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:২১ পিএম, ২০২১-০৫-০৭

রাজধানীর ৫৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের মহানুভবতা : ৭ হাজার পরিবার পেলো ঈদ উপহার

জসিম মেহেদী ঃ আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ড এলাকায় গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ডিএসসিসির ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। বৃহস্পতিবার দুপুরে ৫৯ নং ওয়ার্ড কার্যালয়ে কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের নিজস্ব অর্থায়নে প্রায় ৭ হাজার পরিবারের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ এর আগে ভিডিও কনফারেন্সে মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার তাপস উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মান্নাফী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির। ভিডিও কনফারেন্সে উদ্ভোধন করা মেয়র তাপস বলেন- নব গঠিত ঢাকা দক্ষিণের ৫৯ নং ওয়ার্ডে শ্রমিক, স্বল্প আয় ও নিম্ন আয়ের মানুষের বসবাস। এই করোনার ক্রান্তিলগ্নে ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক প্রতিবারের মতো এবারও এই সকল দুঃস্থ মানুষদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করে তিনি আওয়ামী লীগের একজন যোগ্য কাউন্সিলর সেটা তার পরিচয় দিয়েছেন। প্রতি বছর কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের এই উদ্যোগ প্রশংসনীয়। এভাবে সব জনপ্রতিনিধি এবং সমাজের ধনীরা নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ালে সমাজে দারিদ্র্যতা থাকবে না। এ সময় কাউন্সিলর আকাশ কুমার বলেন, ৫৯ নং ওয়ার্ড কদমতলীর জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। এখন চলমান লকডাউন ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানুষের মাঝে ভোগ্যপণ্য এবং শাড়ি-কাপড় বিতরণের উদ্যোগ নিয়েছি। ভোগ্যপণ্যের মধ্যে রয়েছে চাল, তেল, গুঁড়া দুধ, সেমাই, চিনি, লবণ ও নুডুলস। এছাড়া শাড়ি, জামা ও পাঞ্জাবিও রয়েছে। আজ বৃহস্পতিবার থেকে চাঁদ রাত পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এসব ভোগ্যপণ্য বিতরণ করা হবে। এরপরও চাহিদা থাকলে মালামাল আরও বাড়ানো হবে। তাছাড়া চলমান দ্বিতীয় দফা করোনা পরিস্থিতি মোকাবিলায় সমাজের সবার পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতির কথা জানান ৫৯ নং ওয়ার্ডের মানবেতর কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক। ভিডিও কনফারেন্সে আরো বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম শরীফুল ইসলাম, মহানগর আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান তারা, কদমতলী থানা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক ফজলুল হক, কদমতলী থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জিহাদ মাতুব্বর সহ উপস্থিত ছিলেন ৫৮, ৫৯, ৬০ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ওয়ার্ড কাউন্সিলর শাহিদা বেগম এবং থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর