শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০২ পিএম, ২০২৩-০৩-০৬
মোঃ মাহামুদুল ইসলাম ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তাঁরাপাড়া জগদলে ‘সত্য পণ বিদ্যাপীঠের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।। সত্যপণ বিদ্যাপীঠের শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান ও এড. তসলিম উদ্দীন। পঞ্চগড় শিল্পকলা একাডেমির বিভিন্ন শিল্পীবৃন্দ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি মুখরিত করে তোলেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সিদ্ধাচার্য ইউরী বজ্রমুনি।এলাকার শিশু কিশোরদের স্বাস্থ্য, শিক্ষা,ব্যায়াম নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠান করা হয়েছে বলে জানান, সত্যপণ বিদ্যাপিঠের প্রতিষ্ঠাতা পরিচালক সিদ্ধাচার্য ইউরী বজ্রমুনি। সত্য পণ করো ধারণ, আগাও সত্যপথে, ভয় যেন ভয় পায়, তোমায় রুখিতে এই প্রতিপাদ্যে সত্যপণ জানা শিক্ষাশ্রম ট্রাস্ট কতৃক পরিচালিত এই প্রতিষ্ঠানটিতে মূলত ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক স্কুল শেষে অর্থাৎ বিকাল ৩ টা থেকে বিনামূল্যে নৈতিকতা, খেলাধুলা ও ব্যায়াম শেখানো হবে। চৌদ্দ (১৪) জন শিশু শিক্ষার্থী নিয়ে কার্যক্রমে সুচনা করা হলো সত্যপণ বিদ্যাপিঠের।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের যে লক্ষ ও উদ্দেশ্য তা বাস্তবায়িত হলে এই এলাকার যুব সমাজ বিপথে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সুন্দর সমাজ বিনির্মানে এরকম প্রতিষ্ঠান গড়ে তোলায় প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়কে সবাইকে ধন্যবাদ জানান তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited