শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৬:৪৩ পিএম, ২০২২-০৪-১৯
আব্দুস সবুর খান, টঙ্গী: ঈদে শিল্প এলাকায় আইনশৃঙ্খলা ও শ্রমিকদের বেতন-বোনাস সংক্রান্ত বিষয়ে গাজীপুর জেলার শিল্প মালিকদের সাথে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, স্প্য়ারো গার্মেন্টসের এমডি শোভন ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ইলতুৎমিশ, ট্রাফিকের ডিসি আব্দুল্লা আল মামুন, কলকারখানা অধিদপ্তরের ডিআইডি আহমেদ বেলাল, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামসহ বিভিন্ন কারখানার মালিক ও বিজিএমইএ এর নেতৃবৃন্দ এতে অংশ নেন।
মতবিনিময় সভায় জানানো হয় ঈদুল ফিতরে বিজিএমইএ গত ১১ এপ্রিল শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি সভা হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় এপ্রিল মাসে ১৫ দিনের বেতন এবং কারখানা ছুটির আগে ঈদ বোনাস প্রদান করা। তবে এক্ষেত্রে কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। এছাড়া বিজিএমইএ থেকে একটি কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে।
শিল্পাঞ্চল গাজীপুরে এলাকা ভিত্তিক পাঁচটি কমিটি রয়েছে। সেগুলো হলো টঙ্গী থেকে বড়বাড়ি, বোর্ডবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত একটি, আবার চৌরাস্তা থেকে ভালুকা এবং বিকেএসপি পর্যন্ত মনিটরিং করবে। এরমধ্যে এ মনিটরিং টিম কাজ শুরু করে দিয়েছে। যেহেতু সব কারখানার সক্ষমতা কিন্তু এক নয় তাই বর্তমানে ২৭টি কারখানা অসচ্ছল পর্যায় বলে মনে করা হচ্ছে। কারখানাগুলো বিভিন্ন জটিলতার কারণে সঠিক সময়ে বেতন দিতে পারে না। তার পরেও মনে করা হচ্ছে ঈদের আগেই সব কারখানার শ্রমিকরা তাদের মজুরি নিয়ে বাড়ি ফিরতে পারবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited