চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নরসিংদীতে জননেতা খায়রুল কবির খোকনকে ফাঁসাতে দুই ছাত্রনেতা হত্যা

নরসিংদীতে জননেতা খায়রুল কবির খোকনকে ফাঁসাতে দুই ছাত্রনেতা হত্যা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৩৩ পিএম, ২০২৩-০৬-২১

নরসিংদীতে জননেতা খায়রুল কবির খোকনকে ফাঁসাতে দুই ছাত্রনেতা হত্যা

আসাদুজ্জামান বাদল, নরসিংদী জেলা প্রতিনিধি : গত ২৫ শে মে নরসিংদীতে সন্ত্রাসীদের গুলিতে দুজন ছাত্রনেতা নিহত হয়। এই ঘটনার বিষয়ে গত বৃহস্পতিবার বিএনপি'র চেয়ারপারসনের কার্যালয় গুলশানে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন বিএনপি'র বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন,বিএনপি নেতাকর্মীদের উপর বিভিন্ন কৌশলে নির্যাতন জুলুম বেড়েই চলেছে।নির্বাচন যত ঘনিয়ে আসছে ততোই আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে হত্যা ,মিথ্যা মামলা উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে নতুন মিথ্যা মামলায় অন্তর্ভুক্ত করে কারাগারে  প্রেরণ করা হচ্ছে। অতি সম্প্রীতি নরসিংদীতে এ রকমই একটি ভয়ংকর হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় নেতা ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক,ডাকসুর সাবেক জিএস ,বর্তমান বিএনপি'র যুগ্ম মহাসচিবএবং নরসিংদী বিএনপির আহবায়কও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকনও তার সহধর্মিনী৯০ এর ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা,বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদকও সাবেক সংসদ সদস্য মিসেস শিরিন সুলতানা সহ নরসিংদীর প্রায় পঞ্চাশ জন ছাত্রনেতা,যুবদল নেতাও বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।খোকন একজন ভদ্র ওসজ্জন রাজনীতিবিদ,বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায়,স্বৈরাচার বিরোধী আন্দোলনও চলমান গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান অনস্বীকার্য।তাকে রাজনীতি থেকে সরাতেই এরকম ঘটনা আওয়ামী লীগ ওআইনশৃঙ্খলা বাহিনীর মদদে ঘটানো হয়েছে।দুই ছাত্রনেতা হত্যার পূর্বে খায়রুল কবির খোকনের বাসভবন ও নরসিংদী বিএনপি'র অস্থায়ী কার্যালয়ে একাধিকবার ককটেল বিস্ফোরণ অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটলেওপুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।পুলিশ সুপারের কার্যালয় থেকে মাত্র ৫০০ মিটারের মধ্যে চিনিশপুর খায়রুল কবির খোকনের বাসভবন হলেও পুলিশের ভূমিকা বরাবরই ছিল রহস্যজনক।ঘটনার দিন নরসিংদীর সকল নেতাকর্মীরা২৭ মে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ঢাকায় পল্টনস্ত ভাসানী ভবনে প্রস্তুতি কর্মী সভায় অবস্থান করলেও তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।এর আগে ইটা খোলায় খায়রুল কবির খোকনকে হত্যার জন্য সন্ত্রাসীরা গুলি করে।তিনি প্রশ্ন রাখেন,পুলিশের ভয়ে যেখানে রাস্তায় নামতে গেলে বিএনপি নেতাকর্মীরা সর্বদা আতঙ্কে থাকে ,বাসা থেকে তাদের ধরে নিয়ে যায় ,সেখানে কিভাবে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে?তাহলে এরা কার লোক?ঘটনার দিন সন্ত্রাসীরা অস্ত্রসহ মোটরসাইকেল, ট্রাক ও দামি প্রাইভেট কারে চরে মিছিল নিয়ে জেলখানা মোড়ে আসলে মিছিলের মধ্য থেকেই দুটি গুলিতে ঝরে যায় দুটি তাজা প্রাণএবং প্রকাশ্যে ঘটনা ঘটিয়ে কিভাবে সন্ত্রাসীরা পালিয়ে যায়?এর নেপথ্যের নায়ক কারা !নরসিংদীতে বিএনপিকে নির্মূল করতেইএই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছেও বিএনপি'ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।হত্যাকাণ্ডের মামলা ছাড়াও বিস্ফোরক আইনে খোকনের বিরুদ্ধে একটি মামলা দেওয়া হয়েছে,নরসিংদীতে খায়রুল কবির খোকনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ৭৫টির অধিক রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে খোকনকে কোণঠাসা করার চেষ্টা করছে সরকার। নরসিংদীতে প্রকাশ্যে উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা ও নরসিংদীর পৌর মেয়র কে গুলি করা হত্যার ঘটনাও তুলে ধরেন তিনি।তিনি বলেন, খায়রুল কবির খোকন রাজনীতি করতে যেয়ে অসংখ্যবার জেল খেটেছেন কিন্তু কোন হত্যাকাণ্ডের সাথে কখনো জড়িত হয়নি।তিনি নিহত দুই ছাত্রনেতার আত্মার মাগফেরাত কামনা করেনও হত্যাকাণ্ডের সঠিক ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর