শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৪ পিএম, ২০২৩-০৪-০১
মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কৃষি সমৃদ্ধ দেশ। কৃষি ও কৃষকের জন্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে চলছে। বর্তমানে ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন (১ম পর্যায়), (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন বামনীখালের (দূর্গাপুর মন্দির থেকে আনন্দবাজার) ১৫.০০০ কি.মি. হতে ২২.৫০০ কি. মি. পর্যন্ত ৭৫০০ মিটার পুনঃখনন কাজ এগিয়ে চলছে। উক্ত কাজটি এ.এইচ.জে.ভি ঠিকাদারী প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে। উক্ত কাজের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে দেখা যায়, টপ ৬৫, ৭০, ৭৫ ফিট এবং গভীরতা ৭, ৮, ১০ ফিট দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। বাস্তব কাজের মান নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী মোঃ সোহেল রানা বলেন, আমাদের নির্ধারিত প্যাকেজ অনুযায়ী কাজ করতেছি। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করতে বদ্ধপরিকর। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল-মামুন এর সাথে এই প্রতিবেদকের মুঠোফোনে কথা হলে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম জেলায় বেশকিছু খাল পুনঃখনন এর কাজ বাস্তবায়ন করে চলছে। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম সাঈদ বলেন, আমরা সিডিউল মোতাবেক বন্যার আগেই কাজটি শেষ করতে সর্বাত্মক প্রচেষ্টা করছি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited