শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২২ পিএম, ২০২১-০৫-২৭
আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব থেকে: ইসরায়েলের বিভিন্ন মিডিয়া আজ ঘোষণা করেছে ইসরাইলের সকল ফ্লাইটের জন্য সৌদি আরবের আকাশসীমা বন্ধ করা হয়েছে। ইসরায়েলের ১৩ নম্বর চ্যানেল আজকে ঘোষণা করেছে বেন গুরিয়ান বিমানবন্দর থেকে উড়ে আসা ইসরায়েলের ইয়াসরায়েল সংস্থার এয়ারবাস বিমানটিকে সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করতে দেওয়া হয়নি।
গত বছরের নভেম্বরে সৌদি কর্মকর্তারা প্রথমবারের মতো ইসরায়েলি বিমানকে সৌদি আকাশসীমা হয়ে দুবাইয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। এই পদক্ষেপ ট্রাম্পের জোরাজুরি এবং তার প্রচেষ্টায় আরব দেশসমূহের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য গৃহীত হয়েছিল। ইসরায়েলের এই বিমানগুলি যদি সৌদির আকাশসীমা অতিক্রম করতে না পারে, তাহলে তেল আবিব থেকে দুবাইয়ের বিমানগুলোকে এডেন উপসাগর এবং আরব সাগর পার হতে হবে।
আর এই রুট ব্যবহার করলে তেল আবিব ও দুবাইয়ের ব্যবধান কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং তা ব্যবহারিক হবে না। কারণ ইসরায়েলি বিমানগুলি এয়ারবাস A৩২০ টাইপের এবং এই বিমানগুলির অপারেটিং সীমাবদ্ধতা রয়েছে, যার ফলে এতো পথ অতিক্রম করতে পারবে না।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited