শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ১১:৪২ এএম, ২০২২-০৩-০৬
মাগুরার তরুণ মাহামুদুল হাসান ফয়সাল (১৯) ঘাড়ের চারপাশে ফুটবল ঘুরিয়ে নিজের ১১তম গিনেস রেকর্ডটি গড়লেন।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে গিনেস বুক কর্তৃপক্ষ তাকে নতুন রেকর্ডের স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন তিনি। জেলা সদর উপজেলার হাজিপুর গ্রামের অধিবাসী ফয়সাল বর্তমানে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে লেখা পড়া করছেন।
এর আগে ফুটবল নিয়ে বিভিন্ন দক্ষতা দেখিয়ে ১০ বার গিনেস রেকর্ড করেছেন ফয়সাল। ফয়সাল বাংলানিউজকে জানান, ছোটবেলা থেকেই তার ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল। নানা প্রতিবন্ধকতায় তা পারেনি সে। এরপর শুরু করে ফুটবল খেলা। খেলতে খেলতেই তিনি ফুটবল নিয়ে নানা এক্সপেরিমেন্ট শুরু করে। তখনই মাথায় আসে বিভিন্ন কৌশল রপ্ত করে রেকর্ড গড়বার। তার স্বপ্ন, এ রকম ২৫টি সার্টিফিকেট নিয়ে সবার সামনে হাজির হওয়া। নিজের দেশের পতাকা বিশ্ব দরবারে ওড়ানোর ভাগ্য তার হয়েছে এতে তিনি খুব খুশি।
ফয়সালের বাবা সোহেল রানা বাংলানিউজকে বলেন, ছোটবেলা থেকেই ফয়সাল খেলাধুলার প্রতি খুবই আগ্রহী। তবে এই রেকর্ডের জন্য সে অক্লান্ত পরিশ্রম করেছে। এমনকি ফয়সালের পড়াশোনার ক্ষতি হয়েছে খুব। দুটো সেমিস্টার লস করেছে। তারপরও আমি আমার ছেলেকে উৎসাহিত করেছি। তার সাফল্যে আমরা খুবই আনন্দিত। মাগুরার জেলা প্রশাসক (ডিসি) ড. আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, ফয়সালের এই রেকর্ড শুধু মাগুরা নয়, দেশবাসীর জন্য অহংকারের। আমরা সব সময় তার পাশে আছি। ভবিষ্যতে যেকোনো ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited