শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪৩ পিএম, ২০২১-০৬-২৭
ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে ইফা কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুন আল মাসুদ খান। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া।
বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাহবুবুর রহমান।
ইফার মডেল কেয়ারটেকার মাও. হুমায়ুন কবীরের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাসুম বিল্লাহ প্রমুখ। সম্মেলনে কোরআন তেলাওয়াত করেন মাও. মোস্তাফিজুর রহমান। পরে সদর উপজেলার হত দরিদ্রদের মধ্যে যাকাতের নগদ অর্থ বিতরণ করা হয়।
এর আগে সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করণীয় শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তারা সমাজের অসঙ্গতি দূর করার জন্য, সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে এবং সামাজিক সমস্যা নিরসসহ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষে ইমামদের যথাযথ ভূমিকা পালন করার আহবান জানান।.jpg)
সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাও.আ.মতিন।
এ সময় সদর উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, ধর্মীয় নেতা ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited