শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:০৬ পিএম, ২০২৩-০৬-১৮
মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি : বাংলা নিউজ ৭১ টিভি ও মানব জমিনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডে জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (১৮ জুন) কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যম ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকগণ অংশ নেয়। কুড়িগ্রাম প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, মাহফুজুর রহমান টিউটর। বক্তারা বলেন, শুধু গ্রেফতার দেখালে হবে না। এই হত্যাকান্ডের সঙ্গে জরিত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকল খুনি গুন্ডাবাহিনির দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত নিশ্চিত করতে হবে। তা না হলে সারাদেশের সাংবাদিক মহল আরও কঠিন কর্মসুচী হাতে নিতে বাধ্য হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited