শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৩ পিএম, ২০২১-০৫-২৬
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের পর এবার বাংলাদেশ খেলাফত মজলিস এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওঃ ফয়েজ আহমদ এর নারী কেলেংকারীর ঘটনা ফাঁস হয়েছে। বন্ধুর স্ত্রীর সাথে পরকিয়াসহ শীর্ষ নেতাদের নৈতিকস্খলনজনিত কারণে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেীনীর লোকজন। এ ঘটনায় যুক্তরাজ্য প্রবাসী স্বামী মোঃ শরিফ আহমদ বাদী হয়ে বাংলাদেশ খেলাফত মজলিস, কেন্দ্রীয় আমির/মহাসচিব বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। যুক্তরাজ্য প্রবাসী স্বামী মোঃ শরিফ আহমদ এর লিখিত অভিযোগ এবং গরীব ও এতিম ফান্ডের প্রতিষ্ঠাতা মাওলানা সালেহ হামিদীর ফোনালাপসহ বিভিন্ন সুত্রে জানা যায়- ভুক্তভোগীর সাথে বাংলাদেশ খেলাফত মজলিস এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওঃ ফয়েজ আহমদ এর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। নিয়মিত আসা যাওয়া ছিল তার। সেই সুযোগে তিনি তার বন্ধু মোঃ শরিফ আহমদ এর বিবাহিত স্ত্রী রাশেদা বেগম এর সাথে ঘনিষ্টতা গড়ে তুলেন। ঘন্টার পর ঘন্টা ফোনালাপসহ সুযোগ সন্ধানে চলে তার নিয়মিত পরকিয়া। এক পর্যায়ে স্বামী মোঃ শরিফ আহমদ এর সন্দেহ হলে বাসার ভেতরে বর্তমান ডিজিটাল পদ্ধতি ব্যাবহার করে বিবাহিত স্ত্রী রাশেদা বেগম এর সাথে মাওঃ ফয়েজ আহমদ এর ঘনিষ্টতাসহ একাধিক প্রমানাধী তার ভয়েস রেকর্ড, ডিভাইস ও সি.সি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে। এসব ঘটনায় তিনি বাংলাদেশ খেলাফত মজলিস এর দায়িত্বশীলদের সাথে একাধিকবার যোগাযোগ করেন। কিন্তু কোন সুরাহ পাননি।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited