শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৫০ এএম, ২০২২-০২-০৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এসময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৬১ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত দাঁড়ালো
এক লাখ ২৩ হাজার ৪৬ জনে এবং মৃতের সংখ্যা এক হাজার ৩৫৯ জনে।
রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান,
২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৮৯ জনের নমুনা পরীক্ষায় ৩৬১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়।
ফলে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ১১ দশমিক ৬৮ শতাংশ। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ২৮২ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৭৯ জন।
তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৩০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৮ জন, অ্যান্টিজেন টেস্টে সাতজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩০ জন,
শেভরন হাসপাতাল ল্যাবে ৫৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩০ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৯ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে নয়জন
এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৪০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited