চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

মেসির ফেরার ম্যাচে হেরে বিদায় পিএসজির

স্পোর্টস ডেস্ক:    |    ১১:৩৩ এএম, ২০২২-০২-০১

মেসির ফেরার ম্যাচে হেরে বিদায় পিএসজির

করোনাভাইরাসের ধকল কাটিয়ে মাঠে ফিরলেন লিওনেল মেসি। অবশেষে গায়ে জড়ালেন ১০ নম্বর জার্সিও। কিন্তু এমন প্রত্যাবর্তনটা সুখকর হলো না আর্জেন্টাইন ফুটবল জাদুকরের। রোমাঞ্চকর লড়াইয়ে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে নিস। প্যারিসে সোমবার রাতে শেষ ষোলোয় নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে বিদায় নিয়েছে প্রতিযোগিতাটির গতবারের ও রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও নিসের রক্ষণের সামনে অসহায় দেখিয়েছে পিএসজিকে। নির্ধারিত সময়ে তাদের বলার মতো বড় সুযোগ দেয়নি নিস। 

ফরাসি কাপের নিয়ম অনুযায়ী, শেষ ষোলোয় শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের পরতে হয় ১ থেকে ১১ নম্বর জার্সি। সেই নিয়মের কারণে এদিন ৩০ নম্বর ছেড়ে বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে জড়ান মেসি। ফেরার দিনে আর্জেন্টাইন খুদে জাদুকর খুব খারাপ করেছেন বলার উপায় নেই। কিন্তু নেইমার-এমবাপেকে ছাড়া খেলতে নামা পিএসজি গোলমুখ খুলতে পারেনি। পিএসজি প্রথমার্ধে সবচেয়ে বড় সুযোগটা পায় ২২তম মিনিটে। ডি-বক্সে মেসি পাস দেন আন্দের এররেরাকে। কিন্তু এই মিডফিল্ডারের বাড়ানো বল বাইরে মেরে দেন মার্কো ভেরাত্তি। প্রথমার্ধে কেবল একটি শটই লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা। সেটিও বিরতির বাঁশি বাজার একটু আগে। সেই শট সরাসরি গোলরক্ষক বরাবর মারেন মেসি।

৬৪তম মিনিটে মাউরো ইকার্দিকে তুলে কিলিয়ান এমবাপেকে নামান পিএসজি কোচ। কিন্তু মাঠের ফুটবলে পিএসজির দাপট দেখা যায়নি তারপরও। নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকে ম্যাচ। টাইব্রেকারে এসে কপাল পুড়ে পিএসজির। নিজেদের প্রথম তিন শটে বল জালে পাঠায় নিস। পিএসজির প্রথম দুটি শটে জাল খুঁজে নেন মেসি ও এমবাপে। কিন্তু পারেদেসের নেওয়া তাদের তৃতীয় শট ঠেকিয়ে দেন নিস গোলরক্ষক মার্চিন বুকা। নিসের পরের শট ঠেকিয়ে আশা জাগিয়েছিলেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। পরের তিনটি করে শটে দুই দলই গোল পায়। কিন্তু শেষতক মিস করে বসেন পিএসজির জাভি সিমোন্স। তাতেই বিদায় নিশ্চিত হয়ে যায় মেসিদের।

রিটেলেড নিউজ

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত


নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

স্পোর্টস ডেস্ক: :  স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত


হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর