শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৫ পিএম, ২০২৪-০১-০১
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা(কুমিল্লা) :কুমিল্লার হোমনায় বই উৎসবের মধ্য দিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উদ্যোগে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। গতকল সোমবার আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিদ্যালয়য়ে এ বই উৎসবের আয়োজন করা হয়। ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উপজেলার মাধ্যমিক, মাদ্রাসা (দাখিল), এবতেদায়ী, প্রাথমিক ও প্রাক প্রাথমিক স্তরের ৩ লাখ ৬৪ হাজার ২৭৫টি বই বিতরণ করা হয়েছে।
মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল ও এবতেদায়ী স্তরের মোট ২৩ হাজার ৬০৫ জন শিক্ষার্থীর জন্য ২ লাখ ৭৯ হাজার ৬৭৫ টি বইয়ের চাহিদার বিপরিতে ২ লাখ ১৭ হাজার ১১৫ টি বই পাওয়া গেছে। বাকী রয়েছে ৬২ হাজার ৫৬০ টি পাঠ্যবই। প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের ৩৪ হাজার ৮৭০ জন শিক্ষার্থীর শতভাগ বই পাওয়া গেছে।
হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বই উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম ও খাদিজা আক্তার, উপজেলা রিসোর্স সেন্টারের ইসস্ট্রাক্টর খোদেজা বেগম, হোমনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আ. হক সরকার বিদ্যায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান বকুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা বেগম।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited