শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৫ পিএম, ২০২৩-০৩-১১
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গী পশ্চিম থানাধীন টিম গ্রুপের ‘টিম এক্সেসরিজ লিমিটেড’ এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আবদুল্লাহ হিল রাকিব, ব্যবস্থাপনা পরিচালক, টিম গ্রুপ, মোঃ মাহবুব-উজ-জামান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকারসহ জিএমপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব বলেন, উন্নতমানের পরিবেশবান্ধব শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে জনসাধারণের জীবিকার মানোন্নয়নে কাজ করতে চান। তিনি প্রশিক্ষিত কর্মসংস্থান তৈরীতে রিসার্চ সেন্টার এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্প গড়তে চান। সে লক্ষ্যে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন।
পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম্য টিম গ্রুপের অগ্রযাত্রার ভূয়সী প্রসংসা করে বলেন, এ প্রতিষ্ঠান সম্পন্ন হলে কর্মসংস্থান তৈরী হবে এবং এলাকার বেকারত্ব দূর হবে। সেই সাথে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে সহায়তা করবে। তিনি সমাজে মাদকের বিরূপ প্রভাবের কথা উল্লেখ করেন এবং মাদকের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited