চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জামালপুরে স্বতন্ত্র প্রার্থী রেজনুর বিজয় মিছিলে মানুষের ঢল

জামালপুরে স্বতন্ত্র প্রার্থী রেজনুর বিজয় মিছিলে মানুষের ঢল

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১০:৫৪ পিএম, ২০২৩-১২-২১

জামালপুরে স্বতন্ত্র প্রার্থী রেজনুর বিজয় মিছিলে মানুষের ঢল

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা করেছেন জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনু সিআইপি (ঈগল প্রতীক)। বিজয় মিছিলে হাজার হাজার মানুষের ঢল নামে। বৃহস্পতিবার (২১ডিসেম্বর) বিকালে শহরের পিটিআই মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাস্টার চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ভোটারদের হাতে জাতীয় পতাকা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,রেজাউল করিম রেজনু ও তার প্রতীক ঈগলের ছবি ছিল। বিজয় শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই পিটিআই মাঠে পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা জড়ো হতে থাকে। শোভাযাত্রায় নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বিজয় শোভাযাত্রায় অন্তত ৫০ হাজার লোকের সমাগম ঘটে। স্বতন্ত্র প্রার্থী ও তার প্রতীক ঈগলের স্লোগানে মুখরিত হয় জেলা শহর। শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর সহ সভাপতি ইকরামুল হক নবীন প্রমুখ। এ সময় স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু আগামী ৭ জানুয়ারি সবাইকে কেন্দ্রে গিয়ে ঈগল প্রতীকে ভোট প্রদানের আহবান জানান। এ সময় তিনি সদরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর