শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:০৩ এএম, ২০২১-০৬-১৯
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ বর্ষিয়ান নেতা প্রয়াত আলহাজ মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে মরহুমের রুহের মাগফিরাত কামনায় ৫ ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাগবাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মনজুর মোর্শেদ সজলের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বাদ জুম্মা পিপুলবাড়িয়া ঈদিল কাদীল ইসলাহুল উম্মাহ হাফিজিয়া কওমি মাদরাসায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪দলের সমন্বয়ক, স্বাস্থ্য মন্ত্রী প্রয়াত আলহাজ মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী পালনে মাস ব্যাপি কর্মসুচী পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাগবাটী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো.ইউসুফ আলীর উদ্দ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল। এ সময় সিরাজগঞ্জ কাজিপুর- ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় মুঠো ফোনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজক ৫ ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন-আমার বাবা আওয়ামী রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শকে অম্লান রেখে সিরাজগঞ্জ বাসির ভাগ্য পরিবর্তন ও সিরাজগঞ্জকে একটি মডেল জেলা হিসাবে নজির বিহিন উন্নয়নের স্মৃতি রেখে পরলোকগমন করেছেন। সবাইকে তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রস্তাবিত মনসুর নগর থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের সদস্য গোলাম রব্বানী তালুকদার।এ সময় ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহা. আলী জিন্নাহ, বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম মানিক খানসহ রতনকান্দি,বাগবাটী, ছোনগাছা, মেছড়া, ও বহুলী ইউনিয়ন আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মি উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুম আলহাজ মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited