শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৩৪ পিএম, ২০২২-০৬-২৯
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে মাটিকাটার ৪টি ড্রেজার মেশিন সহ ৪শ’ টি মাটি সরবরাহের পাইপ জব্দ করা হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মকলিশপুর, যোগেরহিল, দৌলতপুর, দিঘীরপাড়, কাগাতুয়া, ব্রাহ্মন-চাপিতলা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা। এসময় ৪টি ড্রেজার মেশিন সহ ৪শ’টি পাইপ জব্দ করা হয়। জব্দ করা ডেজার মেশিন ও পাইপের আনুমানিক মূল্য প্রায় ১৬লাখ টাকা।
এ বিষয়ে বাঙ্গরা পশ্চিম ইউপি চেয়ারম্যান জানান, উপজেলায় দীর্ঘদিন যাবত কৃষিজমিতে ড্রেজার বসিয়ে মাটি ক্রয় বিক্রয় করে আসছেন একটি চক্র। এসব মাটি ক্রয়-বিক্রয়কারী চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানাই।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দকৃত মেশিন ও পাইপের আনুমানিক মূল্য প্রায় ১৬লাখ টাকা। এ উপজেলার কৃষিজমি রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited