শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:০৮ এএম, ২০২২-০৩-২৩
নির্বাচন নিয়ে উত্তাপ ছড়াচ্ছে দিল্লিতে। ক্ষমতাসীন আম আদমি পার্টির একজন কাউন্সিলর মঙ্গলবার (২২ মার্চ) একটি নাটকীয় কাণ্ড ঘটিয়েছেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পূর্ব দিল্লির হাসিব-উল-হাসান নামে আম আদমি পার্টির ওই কাউন্সিলর পরিচ্ছন্ন অভিযান চলাকালে ড্রেনের মধ্যে ঝাঁপ দেন। ড্রেনে ঝাঁপ দেওয়ার এ ঘটনার ভিডিও মূহুর্তেই ভাইরাল হয়ে যায়।
আম আদমির পার্টির ওই কাউন্সিলর পরে অভিযোগ করে বলেন, ড্রেনটি অপরিচ্ছন্ন এবং বিপদজ্জনক ছিল। বারবার অভিযোগ করেও বিজেপি কাউন্সিলর ও স্থানীয় প্রশাসন তাকে সাহায্য করেনি। পরে তিনি এমন কাণ্ড করার সিদ্ধান্ত নেন।আম আদমি পার্টির কাউন্সিলর ঝাঁপ দিলেন ড্রেনে, পরে দুধ দিয়ে গোসল
পরিচ্ছন্ন অভিযান শেষে কাউন্সিলর হাসানের সমর্থকরা পরে তাকে দুধ দিয়ে গোসল করান। অনিল কাপুর অভিনীত ‘নায়ক’ সিনেমার মতোই এই ঘটনাকে বর্ণনা করছেন কেউ কেউ।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লির তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। এখন, তিনটি নাগরিক সংস্থার পরিবর্তে - পূর্ব দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন, উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন শুধু একটি থাকবে। আগামী সপ্তাহে বিলটি সংসদে পেশ হতে পারে। এর আগে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) নির্বাচনের তারিখ ঘোষণা স্থগিত করাকে দেশের গণতন্ত্রের জন্য হুমকি বলে অভিহিত করেছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited