শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৪ পিএম, ২০২১-০৬-০৬
আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : সৌদি আরবে ব্যবসায়ী কাজে মালামাল ডেলিভারি সম্পন্ন করে নিজ বাসায় ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা খেয়ে সৌদি প্রবাসী সাইফুল ইসলাম রিপন (২৯)প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত সাইফুল ইসলাম রিপন (২৯) নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের আতাউদ্দিন মাঝির বাড়ির আবু নাছেরের ছেলে। গত শনিবার সৌদি সময় আনুমানিক রাত ২টার দিকে সৌদি আরবের আল নেওয়াজ সড়কে দুর্ঘটনাটি সংঘটিত হয়।
আজ(৬ জুন)রবিবার সকালে নিহতের আত্মীয় বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের আত্মীয় সূত্রে আরও জানা যায়, ৫ বছর আগে সৌদি আরবে আগমন করেন।সৌদিতে নিজের গাড়িতে করে বিভিন্ন পণ্য সরবরাহ করত।
গত শনিবার আনুমানিক রাত ২টার দিকে দোকানের মালামাল ডেলিভারি দিয়ে আল নেওয়াজ থেকে দাম্মাম আসার পথে আল নেওয়াজ সড়কে তার চালিত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সাথে স্বজোরে ধাক্কা লাগে । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited