শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০২:১২ পিএম, ২০২২-০৭-০৪
সবুর খান : টঙ্গীতে ঠিকাদারদের মাধ্যমে জনবল নিয়োগ এবং অস্থায়ী কর্মচারীদের অব্যাহতির প্রতিবাদে সোমবার (৪ জুলাই) বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ টঙ্গী শাখার উদ্যোগে বাংলাদেশ রেলওয়ের টঙ্গীস্থ সকল অস্থায়ী কর্মচারীরা আউটার সিগন্যালে ট্রেন আটকে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
এ সময় উভয়পাশে ট্রেন আটকে দেয়ায় সারাদেশের সাথে রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিক্ষোভ ও রেললাইন অবরোধের ঘটনার সত্যতা নিশ্চিত করে ষ্টেশন মাস্টার দৈনিক আমাদের বাংলার এ প্রতিবেদককে জানান রেলের শ্রমিকদের অবরোধে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকলেও তা দুপুর সাড়ে ১২টার পর আবার চালু হয়েছে।
এদিকে আন্দোলকারী শ্রমিকরা জানান, বাংলাদেশ রেলওয়ে অস্থায়ীপদে দক্ষ কর্মরতদের অব্যাহতি দিয়ে ঠিকাদারদের মাধ্যমে জনবল নিয়োগের অমানবিক আদেশ প্রত্যাহার করতে হবে। অস্থায়ী গেট কিপারদের চাকরি স্থায়ী করতে হবে। আউট সোর্সিং নামে কালো আইন বাতিল করতে হবে। তারা আরো জানিয়েছে, এ আইন বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited