চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লাকসামে মাদক বিরোধী অভিযানে ৪ হাজার ৬’শ ৩০টি ইয়াবাসহ গ্রেপ্তার-৩

লাকসামে মাদক বিরোধী অভিযানে ৪ হাজার ৬’শ ৩০টি ইয়াবাসহ গ্রেপ্তার-৩

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:৫০ পিএম, ২০২১-০৬-২২

লাকসামে মাদক বিরোধী অভিযানে ৪ হাজার ৬’শ ৩০টি ইয়াবাসহ গ্রেপ্তার-৩

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম(কুমিল্লা) : দেশব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসাবে সোমবার রাতে কুমিল্লার লাকসাম পৌরশহরের রেলওয়ে জংশন বাজার সাবেক ১৪নং কলোনীর উত্তর মাথায় এক পরিত্যাক্ত বাসা থেকে ৪ হাজার ৬’শ ৩০টি গুটি ইয়াবাসহ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।  
লাকসাম থানা পুলিশের একটি ঘনিষ্ট সূত্র জানায়, সোমবার রাতে একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লাকসাম পৌরশহরের পশ্চিম নশরতপুর বাবু তানসেন বাড়ীর এলাকার একটি চতুর্থ তলা ভবনে অভিযান চালিয়ে কোন কিছু না পেয়ে অবশেষে রেলওয়ে জংশন বাজার এলাকার সাবেক ১৪নং কলোনীর উত্তর মাথায় একটি পরিত্যাক্ত বাসা থেকে ৪ হাজার ৬’শ৩০টি গুটি ইয়াবা উদ্ধার এবং ওই এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য লাকসাম উপজেলার নৈরপাড় গ্রামের চাঁন মিয়ার পুত্র সোহেল, মনোহরগঞ্জ উপজেলার লাইলহরী গ্রামের মাফু আলমের পুত্র ফরহাদ বাদল এবং চট্টগ্রামের মাটিরাঙ্গা উপজেলার মৃত তাজুল ইসলামের পুত্র আলাউদ্দিন মুন্নাকে আটক করেছে লাকসাম থানা পুলিশ। 
এ মাদকবিরোধী অভিযানে লাকসাম-মনোহরগঞ্জ সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মুহিতুল ইসলামের নেতৃত্বে এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোঃ মাসুদ খাঁন ও পুলিশ পরিদর্শক মনোজ কুমার দে’র পরিচালনায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ওইসব মাদক ও লোকজন গ্রেপ্তার করতে সক্ষম হয়। 
ওই অভিযানের সমন্বয়কারী লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া  এ প্রতিনিধির নানাহ প্রশ্নের জবাবে বলেন, মাদক ব্যবসায়ীরা যতবড় শক্তিশালী হউক না কেন তাদের কোন ছাড় নেই। অপরাপর পলাতক ব্যাক্তিরা দেশের যে কোন স্থানে পালিয়ে থাকনা কেন সেখান থেকে তাদের খুঁজে বের করে আনা হবে। আমরা পুলিশ কারো প্রতিপক্ষ নয়, ভালো কাজ করলে পুলিশ অবশ্যই তাদের সহযোগিতা করবে তবে অপরাধের সাথে জড়ালে আইনের আওতায় তাদের শাস্তিতো পেতেই হবে এটাই স্বাভাবিক। লাকসামে মাদক ব্যবসায়ীরা থাকবে অথবা আমরা পুলিশরা থাকবো। এ অঞ্চলে মাদক আর অপরাধকে জিরো টলারেন্স। 
স্থানীয় লোকজন জানায়, ওই পাড়ার বাসিন্দা ওই এলাকায় একাধিক মাদক সেন্ডিকেট সদস্য এ অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছে এ অঞ্চলে তাদের নানাহ অপকর্মে এ এলাকার লোকজন ও বহিরাগত বাসিন্দারা জিম্মি হয়ে পড়েছে। তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কারো নেই। তবে লাকসাম থানা পুলিশের এ মাদক বিরোধী অভিযানে এলাকার শান্তি শৃঙ্খলা, জানমাল নিরাপত্তায় কিছুটা হলেও এলাকার জনমনে শান্তি ফিরে আসবে। 
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানায়, সোমবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান গুটি ইয়াবাসহ ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং উদ্ধারকৃত ইয়াবার সাথে জড়িতদের গ্রেপ্তারে নানামুখি অভিযান অব্যাহত রয়েছে।  


 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর