শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩৭ পিএম, ২০২১-০৮-০৪
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে পূর্ব শক্রতার জের ধরে সন্ত্রাসী হামালায় মনুমুখ ইউনিয়নের সুমারাই (পূর্ব সেওয়াইজুড়ী) গ্রামের একাধিকবারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য আদর মিয়া, শাহজাহান মিয়া, নাহিদ মিয়া, ছুফিয়ান মিয়াগংরা গুরুতর আহত হয়েছেন আজ ৪ আগষ্ট সকালে সুমারাই (পূর্ব সেওয়াইজুড়ী) গ্রামে। সংবাদ পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত গুরুতর আহতরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসী হামলার ঘটনায় ৫নং আখাইলকুড়া ইউনিয়নের আমুয়া গ্রামের মিলাদ মিয়াসহ ১৫ জনের নাম উলে¬খ করে অজ্ঞাতনামাদের আসামী করে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন সাবেক ইউপি সদস্য আদর মিয়াসহ অন্যান্যরা জানান- মৌরসীসুত্রে প্রাপ্ত ভূমি বর্গাচাষি বাদশা মিয়াকে দিয়ে হাল-চাষ করে আসছিলেন। আজ সকালে জমিতে চাষাবাদ শুরু করলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমুয়া গ্রামের গফুর মিয়ার পুত্র কলমদর মিয়ার নেতিৃত্বে তাদের হাতে থাকা, দা, লাটি, লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলাকারীরা হামলা চালায়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited