চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জামালপুরে রেলওয়ের জমির গোপন লিজ বাতিল চেয়ে মানববন্ধন

জামালপুরে রেলওয়ের জমির গোপন লিজ বাতিল চেয়ে মানববন্ধন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৫৬ পিএম, ২০২৪-০২-০৩

জামালপুরে রেলওয়ের জমির গোপন লিজ বাতিল চেয়ে মানববন্ধন

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ রেলওয়ের জমির গোপন লিজ বাতিল চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেছেন জামালপুরে নান্দিনা রেলওয়ে স্টেশন এলাকায় বসবাসরত হরিজন নারীরা ও ব্যবসায়ীরা। শনিবার (৩ফেব্রুয়ারী) দুপুরে নান্দিনা রেলগেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্যবসায়ীরা রেলওয়ে জমির গোপন লিজ বাতিল চেয়ে বক্তব্য রাখেন। শত শত নারী-পুরুষ এসময় মানববন্ধনে অংশ নেন। এসময় রেলওয়ের জমিতে বসবাসরত কয়েকজন হরিজন সম্প্রদায়ের নারী মানববন্ধনে অংশ নেয়। বসতভিটা হারানোর ভয়ে এসময় তাদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, রেলওয়ের মহাপরিচালক কামরুল হাসান জামালপুরে নান্দিনা এলাকার সন্তান। আমরা দীর্ঘদিন যাবৎ এই জমিতে ব্যবসা বাণিজ্য করে সংসার চালাই, লিজ আমরাই নিতাম। কিন্তু গোপনে এ জমি লিজ দেওয়ায় আমরা বিপদে পড়েছি। আমরা মহাপরিচালকের নিকট এই লিজ বাতিলের অনুরোধ জানাই। ব্যবসায়ী ইয়াসিন আলী আকন্দ বলেন, স্টেশন মাষ্টার সহ আমরা আশেপাশে বসবাসকারী কেউ এই লিজ সম্পর্কে জানিনা, আমরা যারা বিশ পঁচিশ বছর ধরে রেলওেয়ের জমিতে ব্যবসা পরিচালনা করছি তারা হঠাৎ করেই বিপদে পড়ে গেছি। এই লিজ বাতিল করে পূণরায় টেন্ডার আহবানের অনুরোধ জানান তিনি। ব্যবসায়ী আলম সরকার বলেন, দ্রুত এই লিজ বাতিল করে নতুন করে টেন্ডার বিজ্ঞপ্তি দিয়ে আমাদের লিজ নেয়ার সুযোগ দেয়া হোক। হরিজন নারী বিন্দিয়া বলেন, আমরা এখন কোথায় যাবো। আমাদের ঘর ভেঙে জমি দখল করে নিবে। আমরা লিজ নিয়ে এখানেই থাকতে চাই। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন। এসব বিষয়ে জানতে চাইলে, নান্দিনা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার আল জাহিদ নোমান বলেন, কবে কখন টেন্ডার বিজ্ঞাপন হয়েছে আমরা জানিনা। রেলওয়ের ল্যান্ড ডিপার্টমেন্ট সেটা বলতে পারবে। বাংলাদেশ রেলওেয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা এস এম ফেরদৌস আলমকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। জানা গেছে, গত ডিসেম্বরে নান্দিনা রেলওয়ে স্টেশন এলাকার রেলওয়ের জমির ১৫৬ টি প্লটের লিজের টেন্ডার দেয়া হয়। প্রকৃত বসবাসকারী ও ব্যবসায়ীরা এ টেন্ডার সম্পর্কে না জানায় তারা লিজ কার্যক্রমে অংশ নিতে পারেনি। আট প্লটের লিজ পাওয়া শাহনেওয়াজ রাজু জানান, বিশ পঁচিশজন আবেদনকারী ১৫৬ টি প্লট পেয়েছেন কিন্তু তারা কে কে সেটা জানি না। আমি মাত্র আটটি প্লট পেয়েছি।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর