চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ব্রাজিল দলে ফিরলেন দানি আলভেজ, বাইরে নেইমার

স্পোর্টস ডেস্ক:    |    ১১:৪৮ এএম, ২০২২-০১-১৫

ব্রাজিল দলে ফিরলেন দানি আলভেজ, বাইরে নেইমার

বিশ্বকাপ বাছাইপর্বের পরের দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। যেখানে সুযোগ পেয়েছেন ৩৮ বছর বয়সী তারকা ডিফেন্ডার দানি আলভেজ। তবে ইনজুরির কারণে দলে নেই নেইমার জুনিয়র। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুইটির জন্য ঘোষিত দলে খুব বেশি পরিবর্তন আনেননি ব্রাজিল কোচ। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রেনান লোদি। করোনাভাইরাসের দুই ডোজ টিকা না নেওয়ার কারণে তাকে দলে রাখা হয়নি। 

এছাড়া ২৬ জনের দলে থাকলেও নিষেধাজ্ঞার কারণে ইকুয়েডের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না লুকাস পাকুয়েতা ও ফাবিনহো। দলে জায়গা ধরে রেখেছেন সম্প্রতি বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় নাম লেখানো অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপ কৌতিনহো। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সবার আগে মূল আসরের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তারাই রয়েছে শীর্ষে। দুইয়ে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট। আগামী ২৭ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টায় ইকুয়েডরের বিপক্ষে খেলবে ব্রাজিল। পরে ২ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা।
ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার: এমারসন রয়্যাল (টটেনহ্যাম হটস্পার), দানি আলভেস (বার্সেলোনা), অ্যালেক্স সান্দ্রো (ইউভেন্তুস), অ্যালেক্স তেলস (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কুইনহোস (পিএসজি), গ্যাব্রিয়েল (আর্সেনাল), থিয়াগো সিলভা (চেলসি), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ)।
মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), জার্সন (মার্সেই), লুকাস পাকুয়েতা (অলিম্পিক লিওন), ফিলিপ কৌতিনহো (অ্যাস্টন ভিলা), ব্রুনো গুইমারেস (লিওন)
ফরোয়ার্ড: রাফিনহা (লিডস ইউনাইটেড), অ্যান্টনি (আয়াক্স), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এভারটব রিবেইরো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), ম্যাথিউস কুনহা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গাবি (ফ্ল্যামেঙ্গো), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদিদ)।

রিটেলেড নিউজ

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত


নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

স্পোর্টস ডেস্ক: :  স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত


হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর