শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:১৮ পিএম, ২০২১-০৮-১৫
রোকনুজ্জামান সবুজ, জামালপুর ঃ জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাছিমা ফকিরপাড়া গ্রামে এক নারীর ভোগ দখলীয় জমি জোরপূর্বক বেদখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী নারী নাহার বানু ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, একই এলাকার মৃত তারু মিয়ার ছেলে আশরাফ আলী ও ছালপ উদ্দিনের ছেলে আজাহার আলীর সঙ্গে জমিজমা নিয়ে নাহার বানুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এমতাবস্থায় গত (১৩আগস্ট) সকালে নাহার বানু তার পৈত্তিক সূত্রে প্রাপ্ত জমিতে গেলে প্রতিপক্ষ ভূমিদস্যু আশরাফ আলী এবং আজাহার আলী জোরপূর্বক ভাবে নাহার বানুর ভোগদখলীয় জমি বেদখলের চেষ্টা চালায় ও নাহার বানুকে ঘরবাড়ি তুলতে বাঁধাদেয় এবং ভোক্তভোগী নাহার বানুকে মারপিট করতে উদ্যত হলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। বিবাদীগণ নাহার বানুকে বিভিন্ন ধরণের হুমকি দেয়। ভুক্তভোগী নাহার বানু জানান,'আমার মা নুরজাহান বেগম বেলগাছা মৌজার বিআরএস ৪৬২ ও ৪৬৩ নং খতিয়ানে ৬৩০৫, ৬৩০৮ ও ৬৩০৯ নং দাগে ৪.৭৫০ শতাংশ জমি ভোগদখল করে আসছিলেন। এবং ৬৩০৫ নং দাগে আমাকে দখল দিয়ে গত ১২ আগস্ট মা উক্ত জমি আমাকে দান স্বত্ব ৩৩৪০ নং দলিল মূলে লিখে দেন। এ খবর শোনে প্রতিপক্ষরা জমি বেদখলে মেতে ওঠে। এমতাবস্থায় আমি প্রতিপক্ষদের হুমকিতে দুশ্চিন্তাায় মানবেতর জীবনযাপন করছি। অভিযুক্ত আশরাফ আলী এবং আজাহার আলী জানান, 'আমরা কারো জমি বেদখলের চেষ্টা করিনি। কখনো করবোও না। ইসলামপুর থানা এস আই হাসমত আলী জানান, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজন ব্যাবস্থা গ্রহণ করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited