চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলবেন রাবাদা-এনগিডিরা!

স্পোর্টস ডেস্ক:    |    ১২:০১ পিএম, ২০২২-০৩-১৬

বাংলাদেশ টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলবেন রাবাদা-এনগিডিরা!

শঙ্কাটা আগেই জেগেছিল, যে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার সামনের সারির বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএল খেলবেন। এবার যেন তেমনটাই হতে যাচ্ছে।
যদিও ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডিরা খেলবেন। তবে সাদা পোশাকে অভিজ্ঞ কয়েকজনকে হয়তো পাবে না দেশটি।

এ বিষয়ে ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার আসন্ন দুই টেস্টের সিরিজের চেয়ে আইপিএলকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে ক্রিকেটারদের সিদ্ধান্ত সর্বসম্মতই ছিল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিপক্ষে লাল বলের সিরিজে খেলার সিদ্ধান্ত আগেই খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছিল।

গত মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ডিন এলগার ক্রিকেটারদের উদ্দেশে বলেছিলেন, বাংলাদেশ সিরিজটি তাদের খেলোয়াড়দের জন্য হতে যাচ্ছে দেশের প্রতি আনুগত্যের অগ্নিপরীক্ষা।

প্রতিবেদন আরও বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বোর্ডের একটি সমঝোতা আছে, যেখানে বলা আছে আইপিএলে অংশ নেওয়ার জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া এবং এই সময়ে সিরিজ আয়োজন না করার জন্য। পরিস্থিতি এবার অবশ্য কিছুটা অন্যরকম। এই বছর ১০ দল নিয়ে আইপিএল হওয়ায় বেড়ে গেছে টুর্নামেন্টটির দৈর্ঘ্য। সঙ্গে একই সময়ে হবে বাংলাদেশ সিরিজ। ফলে ঝামেলায় পড়েছে বোর্ড। ক্রিকইনফোর কাছে দুই বোর্ডের ‘ওই চুক্তির’ কথা বলেছে সিএসএ-এর এক মুখপাত্রও।

এদিকে এই খবরটির ভিত্তি ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল সাজাতে পারবে না। সবচেয়ে বড় সমস্যা হবে দলটির পেস বোলিং বিভাগে। অভিজ্ঞ পেসার রাবাদাকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস ও এনগিডিকে দিল্লি ক্যাপিটালস। গত বছরের শেষ দিকে ভারতের বিপক্ষে ঘরের মাঠে জেতা সিরিজে অভিষেকে দারুণ পারফরম্যান্স করা বাঁহাতি পেসার মার্কো ইয়ানসেন আছেন সানরাইজার্স হায়দরাবাদে।

চোটের কারণে লম্বা সময়ে ধরে মাঠের বাইরে আনরিক নরকিয়া। বাংলাদেশের বিপক্ষে তাকে এমনিতেই না পাওয়ার সম্ভাবনা প্রবল। গতিময় এই পেসারের আইপিএল খেলা নিয়েও আছে শঙ্কা। তাকে মেগা নিলামের আগে ধরে রাখে দিল্লি। রাসি ফন ডার ডাসেন, এইডেন মারক্রাম, ডোয়াইন প্রিটোরিয়াসকেও হয়তো পাবে না দক্ষিণ আফ্রিকা।

ফলে মূল পেসারদের অনুপস্থিতিতে দলে ডাক পেতে পারেন লুথো সিপামলা, লিজাড উইলিয়ামস। সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকতে পারেন কেশভ মহারাজ।
আগামী শুক্রবার শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম টেস্ট শুরু ৩১ মার্চ এবং পরেরটি ৮ এপ্রিল।

রিটেলেড নিউজ

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত


নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

স্পোর্টস ডেস্ক: :  স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত


হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর