চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে করোনা আক্রান্ত ১২১জন সংখ্যায় ৫ হাজার ছাড়লো

সিরাজগঞ্জে করোনা আক্রান্ত ১২১জন সংখ্যায় ৫ হাজার ছাড়লো

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০২:৫৮ পিএম, ২০২১-০৭-১০

সিরাজগঞ্জে করোনা আক্রান্ত ১২১জন সংখ্যায় ৫ হাজার ছাড়লো

এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ  সিরাজগঞ্জ জেলায় করোনা ভাইরাসের সংক্রমন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে ১২১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫ হাজার ৪শ ২৪ জন করোনায় হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪শ ৬৭ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদরেই রয়েছে ৮৬ জন। উল্লাপাড়া ৬, বেলকুচি ৮, রায়গঞ্জ ৫, শাহজাদপুর ৫, কামারখন্দে ২, কাজিপুর ১ ও চৌহালী উপজেলায় ৮ জন।
শনিবার (৯ জুলাই) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘন্টায় শহীদ এম মনসুর আলী পিসিআর ল্যাব ও জেলার বিভিন্ন হাসপাতালে র্যাপিড এন্টিজেন কীটের মাধ্যমে ২৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সনাক্ত হয় ১২১ জন। নমুনা পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৪৫ দশমিক ৮৩ শতাংশ। তিনি বলেন, এর আগে শুক্রবার ১৩৩ জন, বৃহস্পতিবার ১১৬ জন, বুধবার ৮৯ জন, মঙ্গলবার ৭৬ জন করোনায় আক্রান্ত হয়। এ নিয়ে সিরাজগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪শ ২৪ জনে। এর মধ্যে ৩ হাজার ৪শ ৬৭ জন সুস্থ হয়েছেন।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, জুনের শেষ সপ্তাহ থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘন্টায় ১২১জন আক্রান্ত হয়েছে। সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে তিনি বলেন, সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে। নইলে সংক্রমণের হার নিয়ন্ত্রণহীন হতে পারে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর