শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪৬ পিএম, ২০২১-০৬-০২
মেহেদী হাসান রানা, মহীপুর (পটুয়াখালী) : পটুয়াখালীর মহিপুরে থানায় দায়িত্বরত অবস্থায় মো. সাইদুর রহমান নামে পুলিশের এক এসআইয়ের (নিরস্ত্র) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্ট্রোক করে তার মৃত্যু হয়।
সাইদুর রহমান বরিশাল সদর থানার নবগ্রাম রোড এলাকার মৃত মোখছেদুর রহমানের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, থানার ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি চলে যাচ্ছিলেন। সকাল ৮টায় পরবর্তী ডিউটি অফিসারকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় সাইদুর রহমান বুকে ব্যাথা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন। এ সময় তাকে থানা পুলিশের সহায়তায় থানার সরকারি গাড়িযোগে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জে এইচ খান লেনিন জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।
তিনি আরো বলেন, এসআই সাইদুর রহমান বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব কর্তব্য যথাযথভাবে অত্যন্ত সততা, সুনাম, স্বচ্ছতার সঙ্গে পালন করে আসছিলেন। মহিপুর থানা পুলিশ তার বিদেহী আত্মার মাগফেরত ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা কামনা করছে।
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited