শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৬ পিএম, ২০২১-০৯-২৭
মোহাম্মদ শাহ্ আলম শফি , (কুমিল্লা): গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৭ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ গভীর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানার চান্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩৩ বোতল বিয়ার, ৪৬ বোতল বিদেশী মদ, ৮৭ বোতল স্কাফ সিরাপ এবং ৩০ বোতল ফেন্সিডিলসহ একজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালি থানার ডুমুরিয়া চান্দপুর গ্রামের মোঃ হাসান আলীর ছেলে মোঃ খোরশেদ আলম সুমন (৩৯)। ২। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিগত দুই-তিন বছর পূর্বে তার প্রতিবেশীদের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে তার মারামারি সংক্রান্ত ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে মিমাংসা করা হয়। উক্ত ঘটনার পর থেকেই গ্রেফতারকৃত আসামী মোঃ খোরশেদ আলম সুমন (৩৯) অনুধাবন করে যে, এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তার করার জন্য তার একটি সন্ত্রাসী গ্রুপ থাকা প্রয়োজন। সেই চিন্তাধারা থেকেই সে অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করা শুরু করে এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুদ করে। উক্ত অস্ত্র-গোলাবারুদ দিয়ে সে এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। এলাকায় প্রভাব বিস্তার করার জন্য সে স্থানীয় যুবকদেরকে সন্ত্রাসী কাজে সম্পৃক্ত করতে থাকে যা ধীরে ধীরে সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হয়। উক্ত সন্ত্রাসী গ্রুপের সদস্যদের অর্থের যোগান এবং সদস্যদের চাহিদা পূরণ করার জন্যই সে মাদক ব্যবসা পরিচালনা করত বলে জানায়। ৩। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় অস্ত্র ও মাদক আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবেবলে জানান কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২, কোম্পানী উপ-পরিচালক অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited