চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পরিবেশবাদী ৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের শীতলক্ষ্যা পরিদর্শন

পরিবেশবাদী ৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের শীতলক্ষ্যা পরিদর্শন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১১:৫৮ এএম, ২০২৩-০২-১৫

পরিবেশবাদী ৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের শীতলক্ষ্যা পরিদর্শন

 আশরাফুল আলম আইযুবঃ দখল ও দূষণ দেখতে শীতলক্ষ্যা নদীর কালীগঞ্জ অংশে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছেন দেশের ৭টি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন। ধারাবাহিক কাজের অংশ হিসেবে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত  শীতলক্ষ্যা নদী পরিদর্শন ও পর্যবেক্ষন করেন।

পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনগুলো হলো বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, বাংলদেশ নদী পরিব্রাজক দল, জিবিএম বেসিন বেইজড পিপলস নেটওয়ার্ক, এনভায়রনমেন্টাল রিসার্চ ডেভেলাপমেন্ট অল্টারনেটিভ ও নদী অধিকার মঞ্চ।

এতে নেতৃত্ব দেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন। এছাড়াও পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ.এম সুমন, নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির আব্দুর রহমান আরমান, মনির সরকার ও পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা কালীগঞ্জের ভাদার্ত্তী থেকে জামালপুর পর্যন্ত শীতলক্ষ্যা নদী পরিদর্শন ও পর্যবেক্ষন করেন।

 পরে নদী পরিদর্শন ও পর্যবেক্ষন দলের প্রতিনিধিরা কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মীদের সাথে সংবাদ সম্মেলন করেন।  এতে কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাংবাদিক ওমর আলী মোল্লা, আহাম্মদ আলী, বিল্লাল হোসেন, তৌহিদুর রহমান, মাফুজা আফরিন মনি, তৈয়বুর রহমার, বিপ্লব হোসেন, রাসেল মিয়া, মোহাম্মদ এমরান হোসেন, মাহফুজুর রহমান জয়, আবু সালেক বাবু, ইনতিয়াজ আহমেদসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, শীতলক্ষ্যা নদীর কালীগঞ্জ খেয়াঘাট থেকে জামালপুর খেয়াঘাট পর্যন্ত অংশটি দখল ও দূষণে বিপন্নপ্রায়। নরসিংদীর পলাশ ও গাজীপুরের কালীগঞ্জকে বিভক্ত করেছে। দুই পাড়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও নিয়মিত নদী দখল ও দূষণ করছে। কাজেই এ নদীটি দখল ও দূষণ থেকে নদীকে বাঁচাতে হলে আমাদের সবাইকে এক সাথে হয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, নদীর এই দখল দূষনে স্থানীয় বিভিন্ন পেশাজীবি মানুষ বেশি ভূক্তভোগী। শিল্পকারখানাগুলো আর্থিকভাবে লাভবান হলেও ওই ভূক্তভোগীদের কথা কেউ চিন্তা করছে না। তাই স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন হিসেবে আমাদের প্রশ্ন হচ্ছে তাদের দিকে কে তাকাবে? তাই তাদের বিষয়টি দেখার জন্য বাস্তবায়নকারী সংস্থা বা রাষ্ট্রীয় সংস্থাগুলোকে অনুরোধ করেন তিনি।

 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর