চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বছরের প্রথম ম্যাচের আগে আরও এক দুঃসংবাদ আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক:    |    ০৪:০৬ পিএম, ২০২২-০১-২৭

বছরের প্রথম ম্যাচের আগে আরও এক দুঃসংবাদ আর্জেন্টিনার

করোনাভাইরাসে আক্রান্ত থেকে সুস্থ হলেও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তারকা খেলোয়াড় ও নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে। ফলে তাকে ছাড়াই নতুন বছরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে হবে আর্জেন্টিনাকে। এবার অধিনায়কের পর নতুন করে যোগ হলো কোচ লিওনেল স্কালোনির অনুপস্থিতি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চিলির বিপক্ষে নতুন বছরে আর্জেন্টিনার প্রথম ম্যাচের ডাগআউটে থাকতে পারবেন না স্কালোনি। তবে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন তিনি। 

স্কালোনি ছাড়াও সহকারী কোচ পাবলো আইমার এবং মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যান অ্যালিস্টারও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। পাশাপাশি অ্যালিস্টারের কাছাকাছি সংস্পর্শে যাওয়ায় ছিটকে গেছেন আরেক মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া। ফলে বড়সড় ধাক্কাই খেলো আলবিসেলেস্তেরা। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের দলের কোচের দায়িত্বে কারা থাকবেন তা জানিয়ে স্কালোনি বলেছেন, ‘ওয়াল্টার স্যামুয়েল, রবার্তো আয়ালা এবং ডিয়েগো প্লাসেন্তে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব পালন করবেন।’

এসময় নিজের স্বাস্থ্যের ব্যাপারে আপডেট জানিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই যে, আমি সুস্থবোধ করছি। আমি ভালো আছি, সেরে উঠেছি কিন্তু পিসিআর টেস্টে বারবার পজিটিভ দেখাচ্ছে। এটাই সমস্যা। আমি সেখানে (চিলি) যাওয়ার অবস্থায় আছি কিন্তু যেতে পারছি না।’ লাতিন অঞ্চল থেকে এরই মধ্যে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত খেলা ১৩ ম্যাচে ৮ জয় ও ৫ ড্র’তে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা। শুক্রবার চিলির বিপক্ষে ম্যাচের পর বুধবার ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

রিটেলেড নিউজ

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত


নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

স্পোর্টস ডেস্ক: :  স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত


হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর