শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ১১:৪১ এএম, ২০২২-০২-১৬
টানা ছয় ম্যাচ গোলের দেখা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে নিয়ে সমালোচনাও কম হচ্ছিল না। অবশেষে স্বরূপে দেখা দিলেন পর্তুগিজ যুবরাজ।
দারুণ এক গোল করে বেরিয়ে এলেন ব্যর্থতার বৃত্ত থেকে। প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো তার দল ম্যানচেস্টার ইউনাইটেডও। ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে ২-০ গোলে জিতেছে ইউনাইটেড।
লিগে টানা দুই ড্রয়ের পর জয়ের দেখা পেল রালফ রাংনিকের দল। ২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলেও এক ধাপ ওপরে উঠে চতুর্থ স্থানে এসেছে তারা।
ম্যাচে বল দখল সমানে সমান হলেও আক্রমণে এগিয়ে ছিল ইউনাইটেড। তবে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ব্রাইটনেরই। ৩৯ মিনিটে মডারের হেড ডানদিকে ঝাঁপিয়ে পড়ে কোনোমতে
বাঁচান ডেভিড দি গিয়া। বিরতির পরপরই দলকে আনন্দে ভাসান রোনালদো। ৫১ মিনিটে ম্যাকটমিনের পাস থেকে বক্সের মধ্যে কাটিয়ে দারুণ এক শটে গোল করেন ৩৭ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার।
এর তিন মিনিট পর আরও বড় ধাক্কা খায় ব্রাইটন। এলাঙ্গার নিশ্চিত গোল আটকাতে গিয়ে বক্সে ফেলে দেন তাদের ডিফেন্ডার লুইস ডাঙ্ক। ভিএআর দেখে লাল কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেন রেফারি।
৫৪ মিনিটেই দশজনের দলে পরিণত হওয়া ব্রাইটন তবু ইউনাইটেডকে আটকে রেখেছিল। কিন্তু নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের সপ্তম মিনিটে দ্বিতীয় গোলটি পেয়ে যায় স্বাগতিকরা।
পল পগবার পাস থেকে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় জাল কাঁপান ব্রুনো ফার্নান্দেজ।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited