চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

করোনা থেকে মুক্তির জন্য মসজিদে মসজিদে দোয়ার অনুরোধ করেছেন কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রী এড. আনিসুল হক

করোনা থেকে মুক্তির জন্য মসজিদে মসজিদে দোয়ার অনুরোধ করেছেন কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রী এড. আনিসুল হক

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১০ পিএম, ২০২১-০৪-১৭

করোনা থেকে মুক্তির জন্য মসজিদে মসজিদে দোয়ার অনুরোধ করেছেন কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রী এড. আনিসুল হক

মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মসজিদে মসজিদে ইমামদেরকে দোয়া করার অনুরোধ করেছেন কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রী এড. আনিসুল হক। তিনি বলেন, এই রমজান মাসে আমরা আল্লাহর কাছে অত্যন্ত আন্তরিকতার সাথে ক্ষমা প্রার্থনা করা উচিত। একমাত্র আল্লাহই আমাদেরকে এই বিপদ থেকে পরিত্রাণ দিতে পারেন। আল্লাহই আমাদের ভরসা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন, মাফ করতে পারেন।

আমরা নিশ্চয় কারণে অকারনে অন্যায় করেছি। সময় এসেছে আল্লাহর কাছে দু’হাত তুলে প্রার্থনা করে বলি আল্লাহ তুমি আমাদেরকে এই মহামারি থেকে পরিত্রাণ দাও। আল্লাহ আমরা সঠিক ভাবে তোমার পথে চলব। তুমি আমাদেরকে সুযোগ দাও। গতকাল শনিবার বিকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সাথে ভার্চুয়াল  মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেণ, গত বছর ২৫ মার্চ থেকে জননেত্রী শেখ হাসিনা যে ছুটি ঘোষণা করেছিলেন। সে ছুটির কারণে আমরা করোনা মহামারির যে আঘাত সেটা বুঝতে পারি নাই। আমাদের করোনা সংক্রমণের হার ছিল কম। মৃত্যুর হার ছিল কম। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দুরদর্শিতার সাথে করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করেন। ভ্যাকসিন নেওয়া শুরু হলে আমাদের ধারনা হয়েছিল এ মহমামারি হয়তো পিছনে ফেলে এসেছি। কিন্তু দু:খের হলেও সত্য আজকে বাংলাদেশে রেকর্ড পরিমাণ সংক্রমণ রোগী পাওয়া যাচ্ছে। এবং আরও দু:খের বিষয় গত শুক্রবার এক বছর এক মাসের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর  হার আমরা দেখেছি।  

আইনমন্ত্রী আলেম-ওলামাদেরকে প্রতিটি ওয়াক্তের নামাজে মসজিদে মসজিদে করোনা মহামারি থেকে মুক্তির জন্য দোয়া করার অনুরোধ করেন। এসময় তিনি সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে মসজিদে নামাজ আদায় করার অনুরোধ করেন। 

মন্ত্রীর বক্তব্য শেষে করোনা মহামারি থেকে থেকে মুক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করা হয়। মোনাজাত করেন মাওলানা আসয়াদ আল হাবিব।   এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো: জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মো: মনির হোসেন বাবুল, মাওলানা আসয়াদ আল হাবিব, মুফতি আসয়াদুজ্জামান, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান জালাল উদ্দিন, প্রমুখ।

রিটেলেড নিউজ

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

জিএসএসনিউজ ডেস্ক : :  নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর