শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪৯ পিএম, ২০২১-০৭-১৩
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় শুরু হয়েছে দ্বিতীয় ধাপের (কভিড-১৯) করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকাদান কার্যক্রম। গত ২৬ এপ্রিল টিকার প্রথম ডোজ প্রদান আনুষ্ঠানিকভবে বন্ধ হওয়ার পর গতকাল মঙ্গলবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় কভিড-১৯ প্রথম ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়। বয়সের ক্ষেত্রে চল্লিশ থেকে কমিয়ে পয়ত্রিশোর্ধ্ব সকল নাগরিককে নিবন্ধনের মাধ্যমে টিকাদানের আওতায় আনা হয়েছে। এবার চিন থেকে পাওয়া সাইনোফার্ম (ঠবৎড়পবষষ-ভেরোসেল) টিকা দেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপে হোমনায় সাইনোফার্ম কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করেন ৩১৩ জন।
সূত্রে জানা যায়, সৌদি আরব এবং কুয়েতগামী প্রবাসী ব্যতীত অন্যান্য দেশের প্রবাসী শ্রমিকরা অন্য কেন্দ্রে নিবন্ধন করে এই টিকা নিতে পারবেন। কেবল সৌদি আরব ও কুয়েত প্রবাসী শ্রমিকরা ঢাকায় নির্ধারিত সাতটি কেন্দ্র থেকে ফাইজার টিকা নিতে পারবেন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর পরিসংখ্যাণবিদ মো. অলিউল্লাহ জানান, টিকা গ্রহণের জন্য হোমনায় ১০ হাজার ২ শ’ জন নিবন্ধন করেছে। এদের মধ্যে অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার কোভিশিল্ড প্রথম ডোজ নেন ৮ হাজার ৮৪৭ জন এবং দ্বিতীয় ডোজ সম্পন্ন করেন ৫ হাজার ৯৭৭ জন। দ্বিতীয় ধাপের সাইনোফার্ম’র প্রথম ডোজ গ্রহণ করেছেন ৩১৩ জন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited