শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:৪৪ এএম, ২০২১-০৭-২৩
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জে আট মাসের অন্তসত্ত্বা স্ত্রী সাথী খাতুন (১৫) কে হত্যার কথা স্বীকার করেছেন আতিকুর রহমান। বুধবার ১৬৪ ধারায় দেয়া জবান বন্দীতে আতিকুর রহমান তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন। এর আগে সোমবার (১৯ জুলাই) দিবাগত মধ্য রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামে রহস্যজনক মৃত্যু হয় সাথীর। তার স্বামী এবং শশুর বাড়ীর লোকজন এটাকে আত্মহত্যা বলে প্রচার চালায়। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে দাফনের পূর্ব মুহুর্তে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। সিরাজগঞ্জ সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার জসিম উদ্দিন জানান নিহত সাথী খাতুনের সঙ্গে তার চাচাতো ভাই আতিকুর রহমানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এরই এক পর্যায়ে এই দুই পরিবারের অজান্তে তাদের শারীরিক সম্পর্ক গড়ে ওঠে এবং সাথী খাতুন ৬ মাসের অন্তস্বত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে আতিকুর রহমানের পরিবার সাথীর পেটের সন্তান নষ্ট করার চেষ্টা করেন। কিন্ত ঝুকিপূর্ণ হওয়ায় বাচ্চা নষ্ট করা সম্ভব হয়নি। এর মধ্যে বিষয়টি জানাজানি হয়ে পড়ায় তাদের পরিবার ও স্থানীয় লোকজনের মধ্যস্থতায় ৪ লক্ষ টাকা দেন মোহরে তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়। আতিকুর রহমানের সঙ্গে ১ মাস ৭ দিন সংসার করার পর সাথীর খাতুনের রহস্য জনক মৃত্যু হয়। পরে মেয়েকে হত্যা করা হয়েছে উল্লেখ্য করে গত ২০ জুলাই সাথীর বাবা সাগর হোসেন মুন্সি বাদী হয়ে আতিকুর রহমানকে প্রধান আসামী করে তার মা মাজেদা বেগম বাবা কামরুজ্জামান ও ভাই আরিফুর জামানকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৪৬। মামলা দায়েরের পর পুলিশ দতন্ত শুরু করে। এক পর্যায়ে পুলিশ স্বামী আতিকুর রহমান তার মা মাজেদা বেগম ও বাবা কামরুজামানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার জট খুলতে শুরু করে। প্রথমিক জিজ্ঞাসা বাদে তারা সাথী খাতুন আত্মহত্য করেছে বলে জানান। তদন্তে পুলিশ আত্মহত্যর স্থান পরির্দশন করে তার সত্যতা পায়নি। অবশেষে অধিকতর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বামী আতিকুর রহমান হত্য কান্ডের দায় স্বীকার করেন। তিনি জানান সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় সে তার স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সে তা বাবা মাকে কথাটি জানালে তারা সকলে মিলে হত্যা কান্ডটি ধামাচাপা দিতে আত্মহত্যা বলে প্রচার চালায়। বুধবার (২১জুলাই) দুপুরে আতিকুর রহমানকে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে হাজির করা হয়। এসময় তিনি ১৬৪ ধারায় দেয়া জবান বন্দীতে সাথী খাতুনকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited