শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫০ পিএম, ২০২২-১০-১৭
মাহাবুব রহমান বিপ্লব,বিভাগীয় প্রতিনিধিঃ রংপুরে গতকাল সোমবার (১৭ অক্টোবর) দুপুরে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফের নেতৃত্বে রংপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে একটি অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় রংপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলাম সরকারকে হাতনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। হোসাইন শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান,দীর্ঘদিন ধরে অফিস সহকারী শহিদুল ইসলাম সরকার বিভিন্ন কাজের জন্য শিক্ষকদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করছিলেন। তবে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের তত্ত্বাবধানে কয়েকজন শিক্ষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সোমবার বেলা ১২টার দিকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই অভিযান পরিচালিত হয়। এসময় শহিদুলের কাছ থেকে ঘুষের নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে শহিদুলের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য দুদকের প্রধান কার্যালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে। অনুমোদন পেলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited