শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৪৬ এএম, ২০২১-০৭-২৯
মোহাম্মদ ইসমাইল হোসেন, (ব্রাহ্মণবাড়িয়া) আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত হাবিলদার ফজলুর রহমান (৭৫) বুধবার ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া.... রাজেউন।তিনি দক্ষিণ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
বুধবার বিকালে উপজেলা নির্বাহী রুমানা আক্তার বীর মুক্তিযোদ্ধার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকষ দল এবং পুলিশ সদস্যরা তাঁকে গার্ড অব অনার প্রদান করে।বাদ আছর কুড়িপাইকা গ্রামের কেন্দ্রীয় মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ গ্রহন করেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া,আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরমেয়র তাকজিল খলিফা কাজল,বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামসেদ শাহ্,বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার,যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, নজরুল ইসলাম,আখাউড়া দহ্মিণ ইউনিয়নের চেয়ারম্যান মো:জালাল উদ্দিন ও চেয়ারম্যান পদপ্রার্থী মো:মজনু মিয়া প্রমুখ। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এদিকে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত হাবিলদার ফজলুর রহমানের মৃত্যুতে কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক শোক জানিয়েছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited