শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ১১:৫০ এএম, ২০২২-০২-২৮
দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের পাশাপাশি প্রথম দল হিসেবে আইসিসি সুপার লিগে ১০০ পয়েন্টের দুয়ার খুলেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ (সোমবার) সিরিজের শেষ ম্যাচেও রয়েছে বড় প্রাপ্তির সুযোগ।
আজকের ম্যাচেও আফগানিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের ছয় নম্বরে উঠে যাবে বাংলাদেশ দল। শনিবারের আপডেট অনুযায়ী দ্বিতীয় ম্যাচ জেতার পর পাকিস্তানের সমান ৯৩ রেটিং পয়েন্ট রয়েছে টাইগারদের।
তৃতীয় ম্যাচটিতে জিতলে বাংলাদেশের ঝুলিতে যোগ হবে আরও এক রেটিং পয়েন্ট। তখন পাকিস্তানকে সাতে পাঠিয়ে ছয় নম্বরে উঠে যাবে তামিম ইকবালের দল। এই লক্ষ্যে আজকের ম্যাচে নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তান একাদশে এসেছে একটি পরিবর্তন। ফরিদ উদ্দিন মালিকের জায়গায় নেওয়া হয়েছে গুলবদিন নাইব। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকি।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হিà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited