শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:১৩ পিএম, ২০২২-০৩-১২
দক্ষিণ ইউক্রেনের মেলিটোপোলের মেয়র ইভান ফেডোরভকে রুশ বাহিনী অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং স্থানীয় কর্মকর্তারা। শনিবার (১২ মার্চ) বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শুক্রবার এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ফেডোরভ একজন সাহসী মেয়র ছিলেন। তিনি অদম্য সাহসের সঙ্গে নিজের শহরের মানুষদের রক্ষা করছিলেন। তাকে অপহরণ করা হয়েছে। জেলেনস্কি বলেন, এটি স্পষ্টই রুশ বাহিনীর দুর্বলতার লক্ষণ। তারা সন্ত্রাসকে নতুন পর্যায়ে নিয়ে গেছে। আক্রমণকারীরা ইউক্রেনের বৈধ কর্মকর্তাদের নিশ্চিহ্ন করার চেষ্টা করছে।
এ সময় তিনি ইউক্রেনে রুশ বাহিনীর কার্যক্রমকে আইএসের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে তুলনা করেন।ইউক্রেনের পার্লামেন্ট সামাজিক মাধ্যম টুইটারে বলেছে, ১০ জনের একটি দল মেলিটোপোলের মেয়র ইভান ফেডোরভকে অপহরণ করেছে। তারা জানিয়েছে, তিনি শত্রুকে সহযোগিতা করতে অস্বীকার করেছিলেন।
মেয়র যখন শহরের বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহসহ নানা সংকট সমাধানে কাজ করছিলেন তখন তাকে অপহরণ করা হয়।
ইউক্রেন প্রশাসনের উপ-প্রধান কিরিলো টিমোশেঙ্কো টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে রুশ সেনারা কালো পোশাক পরা এক ব্যক্তিকে ধরে নিয়ে একটি ভবন থেকে বের হয়ে আসছে। ব্যক্তিটির মাথা কালো টুপি দিয়ে ঢাকা।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited