শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০১:১১ পিএম, ২০২২-০৩-১৬
টানা তিন ম্যাচে হার। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের এবারের নারী বিশ্বকাপটা শুরু হয়েছিল রীতিমত দুঃস্বপ্নের মতো। অবশেষে জয়ের দেখা পেলো চারবারের চ্যাম্পিয়নরা।
মাউন্ট মুঙ্গানুইতে ভারতকে মাত্র ১৩৪ রানে গুটিয়ে দিয়ে ৪ উইকেট আর ১১২ হাতে রেখে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ইংল্যান্ডের মেয়েরা।
বে ওভারে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি হেদার নাইট। সিদ্ধান্তটা সঠিকই ছিল, বুঝিয়ে দেন বোলাররা। ২৮ রানে ৩ উইকেট হারিয়ে সেই যে চাপে পড়ে ভারত, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি।
ওপেনার স্মৃতি মান্ধানা (৩৫) আর সাত নম্বরে নামা রিচা ঘোষ (৩৩) ছাড়া বলার মতো লড়াই করতে পারেননি ভারতীয় ব্যাটারদের কেউ। ৩৬.২ ওভারে ১৩৪ রানে থামে ভারতের ইনিংস। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল চার্লি ডিন, ২৩ রানে নিয়েছেন ৪টি উইকেট।
১৩৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়েছিল ইংল্যান্ডও। ৪ রানের মধ্যে তাদের ২ উইকেট তুলে নেয় ভারত। তবে অধিনায়ক হেদার নাইট আর নাইট স্কাইভারের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পেতে খুব কষ্ট হয়নি ইংলিশদের।
স্কাইভার ৪৫ করে ফিরলেও অধিনায়ক নাইট ৫৩ রানে শেষ পর্যন্ত অপরাজিত থেকেই বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন। শেষদিকে ভারতের মেঘনা সিং এক ওভারে দুই উইকেট তুলে না নিলে জয়ের ব্যবধান আরও বড় হতো চ্যাম্পিয়নদের।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হিà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited