শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫২ পিএম, ২০২২-০৫-১৮
মাধবদী সংবাদদাতা : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের শ্যামরায়ের কান্দী গ্রামে প্রভাবশালী মহলের নির্দেশে নিরীহ দোকানদারকে চুরির অভিযোগ এনে এলাকার কতিপয় সন্ত্রাসী হাতুরি পেটা করেছে মর্মে খবর পাওয়া গেছে।
থানায় অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, শ্যামরায়ের কান্দী গ্রামের আবেদ আলীর ছেলে জমশের আলীর কাছে চাদাঁ দাবী করেন একই এলাকার হালিম, আজিজুল, ইকবাল, ইয়াসিন। জমশের আলী চাদাঁ গিতে আপত্তি জানালে তার উপর নেমে আসে নির্যাতন। উল্লেখিত ব্যাক্তিদের নির্দেশে নুর ইসলাম, রুবেল, স্বপন, কালাম, সোহরাব, সাইকুল, জাইদুল, আলাল, আসিম গত ১৪মে সকাল ৭টায় জমশের আলীর উপর মটর চুরির অভিযোগ এনে তার উপর চলে নির্মম নির্যাতন। এসময় তাকে দেশীয় অস্ত্র ও হাতুরী দিয়ে তাকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। তার দোকান ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে ঘরের থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন আসলে সন্ত্রাসীরা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। বর্তমানে জমশের আলী তার পরিবার পরিজন নিয়ে আতংকের মধ্যে দিনাতিপাত করছে। প্রশাশনের কাছে ন্যায় বিচার কামনা করছে। এবিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও লোকজনের সাথে কথা বললে তারা জানায় আমরা ঘটনার সত্যতা পেয়েছি। আমরা তাদের বলেছি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে সালিশের মাধ্যমে বিচার করে দিবো।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited