চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আখাউড়ায় ইমিগ্রেশন সীল জাল করে ভারতে প্রবেশে ২ যুবক আটক

আখাউড়ায় ইমিগ্রেশন সীল জাল করে ভারতে প্রবেশে ২ যুবক আটক

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:২৫ পিএম, ২০২২-০৮-২১

আখাউড়ায় ইমিগ্রেশন সীল জাল করে ভারতে প্রবেশে ২ যুবক আটক

মোঃ ইসমাইল হোসেন আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের সিল জাল করে ভারতে প্রবেশের অপরাধে দুই যুবককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আটককৃতরা হলেন, যশোর জেলার মনিরামপুর উপজেলার খোজালিপুর গ্রামের জমসেদ আলী দফাদারের ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং একই জেলার কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামের ধোনাই মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)। শনিবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়। পরে রাত  ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাদের সিল জালিয়াতির অভিযোগে গ্রেফতার দেখিয়ে আটককৃতদেরকে আখাউড়া থানায় সোপর্দ করেন। 

আখাউড়া ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আটক দুই যুবক বিকালে ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় দুই দেশের ফ্লাগ ডাউন শেষ হওয়ার পর চেকপোস্টের বহির্গমনের গেট পার হয়ে আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। আগরতলা ইমিগ্রেশন পুলিশ পাসপোর্টের সিল দেখে সন্দেহ হওয়ায় তাদের আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ফেরত পাঠায়। এ সময় তাদের পাসপোর্টে দেওয়া আখাউড়া ইমিগ্রেশনের সিলটি জাল থাকায় ইমিগ্রেশন পুলিশ জাহাঙ্গীর আলম ও শরিফুল ইসলামকে গ্রেফতার করে।

সূত্রে আরও জানায় , ওই দুই যুবক চলতি বছরের ২৬ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করেন। 

এ সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ সন্দেহভাজন ভ্রমণকারী হিসেবে তাদের পাসপোর্ট অফলোড সিল দিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন। পরে তারা কৌশলে ভারতের ভিসা নিয়ে আখাউড়ার দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করে। 

পরে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, গ্রেফতারকৃত দুই যুবক  আখাউড়া ইমিগ্রেশনের সিল জাল করে ভারতে প্রবেশ করে। পাসপোর্টের সিল দেখে আগরতলা ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হওয়ায় তাদেরকে ফেরত পাঠিয়ে দেয়। পরে যাচাই বাছাই করে সিলটি জাল বলে নিশ্চিত হই। রাতেই তাদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি আইনে মামলা দিয়ে আখাউড়া থানায়  হস্তান্তর করেছি। 

আটক যুবক শরীফুল ইসলাম বলেন, পূর্ব থেকে মোবাইলের মাধ্যমে এক ব্যক্তির সাথে যোগাযোগ হয়। তিনি আমাদেরকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে চেকপোষ্ট নিয়ে যায়। এসময় তার সাথে আরও একজন লোক ছিল। তারা  আমাদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা, ২০০ ডলার এবং পাসপোর্ট নিয়ে যায়। পরে আমাদেরকে সন্ধ্যার সময় ইমিগ্রেশন পার করে দেয়। ওই ব্যক্তিরাই পাসপোর্টে সিল দেয়। আমাদের সাথে একজন লোক ভারতে যায়। পরে আগরতলা ইমিগ্রেশন পুলিশ সিল সন্দেহ হলে আমাদেরকে ফেরত পাঠিয়ে দেয়।  

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, একটি প্রতারক চক্রের মাধ্যমে দুই যুবক তাদের পাসপোর্টে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সিল নকল করে আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে ভারতের আগরতলা ইমিগ্রেশন চলে যায়। আগরতলা ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হওয়ায় তারা ওই যুবককে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। পরে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করে পাসপোর্ট জালিয়াতিসহ জাল জালিয়াতি ধারায় মামলা রুজু করে থানায় সোপর্দ করেছে। যে প্রতারক চক্র তাদেরকে এখানে এনেছে পুলিশ তাদেরকে সনাক্ত করার জন্য অনুসন্ধান করছে। তাদেরকে ধরার জন্য সর্বাত্মক অভিযান পরিচালনা করছি। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর