চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কৃষিসহ বিভিন্ন খাতে চুক্তি সম্পাদনে দক্ষিণ সুদানের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০২:৫৮ পিএম, ২০২২-০২-০৮

কৃষিসহ বিভিন্ন খাতে চুক্তি সম্পাদনে দক্ষিণ সুদানের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন কৃষি, মৎস ও অ্যাকুয়াকালচারসহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি সম্পাদনের জন্য দক্ষিণ সুদানের প্রতি প্রস্তাব দিয়ে বলেছেন, এতে উভয় দেশ লাভবান হবে।
তিনি কূটনৈতিক ও অফিসিয়াল ভিসা ছাড়ের চুক্তি সম্পাদন, বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা, উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার পরামর্শ দেন।
দক্ষিণ সুদানের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেংয়ের নেতৃত্বে দেশটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠকে তিনি এ আহবান জানান।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে চুক্তির খসড়া তৈরি করে দক্ষিণ সুদানের বিবেচনার জন্য পাঠানোর সিদ্ধান্ত হয়। বৈঠকে দক্ষিণ সুদানের প্রতিনিধি প্রতিরক্ষা উপমন্ত্রী, সচিব, বাণিজ্য ও শিল্প এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও দক্ষিণ সুদান সরকারের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ড. মোমেন কৃষি, ওষুধ শিল্প, আইটি এবং আইসিটির মতো খাতে উভয় দেশের সহযোগিতার সম্পর্ক স্থাপনের পরামর্শ দেন।
তিনি বলেন, যৌথ সহযোগিতার মাধ্যমে দক্ষিণ সুদান বাংলাদেশ থেকে জাহাজ ও বার্জ তৈরি করে নিতে পারে।
দক্ষিণ সুদানে অবকাঠামো নির্মাণ ও পূনর্বাসন এলাকা তৈরি ছাড়াও সেখানে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহনের জন্য প্রতিনিধিদল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
প্রতিনিধিদল দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, আইটি এবং আইসিটি, সামাজিক উন্নয়ন, কৃষি, জলবায়ু পরিবর্তন এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশেষ সহযোগিতার পরিধির ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য যে, জাতিসংঘ দক্ষিণ সুদানে ইউএনএমআইএস-এ শান্তিরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করেছে।
দক্ষিণ সুদানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে মূল্যবান ভূমিকা পালন করছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পিস ট্রেনিং ইনস্টিটিউট অব বাংলাদেশে সুদানি সামরিক কর্মকর্তাদের পাঠানোর জন্য দক্ষিণ সুদান সরকারের প্রতি প্রস্তাব দিয়েছেন।
উভয় পক্ষ সহযোগিতার ক্ষেত্র হিসেবে ড্রেজিং ও নদী ব্যবস্থাপনা চিহ্নিত করেছে।
ড. মোমেন রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রর্ত্যাবাসনেরর মাধ্যমে সমস্যার সমাধানে দক্ষিণ সুদানের পক্ষ থেকে সমর্থন জোরদারের অনুরোধ জানান।
সফররত প্রতিনিধিদলটি বিকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নৈশভোজের আয়োজন করা হয়।
প্রতিনিধিদলটির বাংলাদেশের কৃষি, বাণিজ্য ও শিল্প মন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তারা কৃষি প্রকল্প, নার্সিং ইনস্টিটিউ এবং কিছু শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

রিটেলেড নিউজ

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর